

বাংলাদেশ জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো আন্দোলনে তার দল পাশে থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে জনগণের রায় নিয়ে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, বৃহত্তর স্বার্থ বিবেচনায় তার দল নির্বাচনের ফল মেনে নিয়েছে, তবে নির্বাচনে ‘ব্যাপক কারচুপি’ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনা করছে এবং সংসদে বিরোধী মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে। এ কারণে জনস্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় জোট।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং গণমাধ্যমকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সংকট মোকাবিলায় জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের স্বার্থে সক্রিয় থাকবে তার দল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।