রাজনীতি
রূপপুর প্রকল্পে যার অবদান, তার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যার অবদান রয়েছে, তার জন্য দোয়া কামনা করেছেন আমজনতা দলের সচিব তারেক রহমান। একইসঙ্গে তিনি বাংলাদেশের বিভিন্ন সময়ের রাষ্ট্রনায়কদের অবদান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উল্লেখ করে তারেক রহমান লেখেন, স্বাধীনতার পর দেশে ফিরে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানান। ১৯৭২ সালের মধ্যেই ভারতীয় বাহিনী বাংলাদেশ ত্যাগ করে, যা দেশের সার্বভৌমত্ব সুসংহত করতে ভূমিকা রাখে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির উদ্যোগ তার সময়েই শুরু হয়, যা পরবর্তীতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণ শুরু হয় বলেও উল্লেখ করেন তিনি। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় বলে পোস্টে বলা হয়।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে নারীশিক্ষা বিস্তারে গৃহীত বিভিন্ন উদ্যোগ, যেমন মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা চালুর বিষয়টিও তুলে ধরেন তারেক রহমান।
বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রসঙ্গে তিনি কৃষকদের ঋণ মওকুফ এবং দরিদ্র নারীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির কথাও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই প্রকল্পে যার অবদান রয়েছে, তার জন্য দোয়া করি।” তবে তিনি নির্দিষ্টভাবে কার নাম উল্লেখ করেননি।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
দুবাই নয় দেশেই ছিল চট্টগ্রামের সেই ডন ডেভিড ইমন!
অবশেষে চট্টগ্রামের সেই ডন, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করল পুলিশ। বিদেশ নয় দেশ থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। যে ব্যক্তি কখনো বিলাসবহুল বারে বসে বিয়ার হাতে ছবি দিতেন, কখনো পাঁচতারকা হোটেলের লবিতে বৈঠক করতেন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ধরাছোঁয়ার বাইরে থাকার বার্তা দিতেন, শেষ পর্যন্ত সেই ডেভিড ইমনের পালানোর পথ থেমেছে যশোরের ঝিকরগাছায়। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে তাকে আরও চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলার অভিযোগ, সারজিস আলমসহ আহত ১০
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।

তারেক রহমানকে কড়া বার্তা পাটওয়ারীর, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না’
দেশে সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।









