Ad

উইলিয়ামসনের বীরত্বে ৮ উইকেটের দাপুটে জয় হায়দ্রাবাদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sunrisers-hyderabad
Durbin News

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ঝড়। কম বলে বেশি রান তোলার পরীক্ষা। এই ফরম্যাটে যে ব্যাটারের স্ট্রাইক রেট যত বেশি,তার বিধ্বংসী হওয়ার সুযোগও তত বেশি। কিন্তু সেই টি-টোয়েন্টি খেলার নাম যখন আইপিএল ! তখন তো চোখ বন্ধ করে বলাই যায়-খেলায় থাকবে চার-ছক্কার বৃষ্টিপাত ও টান টান উত্তেজনা। কিন্তু তাই বলে আইপিএলের গতম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ একপেশিভাবে ম্যাচ জিতে যাবে এমনটা কেই বা ভেবেছিলো? কিন্তু কেউ ভাবুক আর নাইবা ভাবুক গুজরাট টাইটানসের বিপক্ষে হেসে খেলে ম্যাচ জিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেন উইলিয়ামসনের বীরত্বগাঁথা ব্যাটিং নৈপুণ্য প্রদর্শনীতে ৮ উইকেট হাতে রেখেই নিজেদের দাপুটে জয় নিশ্চিত করে নেয়

তারা।

প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা নিজেদের করে রাঙ্গিয়ে তুলতে পারেনি গুজরাটের ওপেনাররা। পূর্বদিনের ইনিংস হিরো শুভমন গিলকে সাজঘরের পথ ধরতে হয় মাত্র সাত রানের তুলে। অপর ওপেনার ম্যাথু ওয়েড ও তিন নম্বরে খেলা সাই সুদর্শনওকে বেশিক্ষন মাঠে থাকতে দেননি বিপরীত পক্ষের বোলাররা। শুরুর ধাক্কা সাময়িকভাবে সামালে নেন দলনেতা হার্দিক। এ সময় তার সঙ্গী হিসেবে মাঠে ছিলেন অভিনব মনোহর।

এদিকে হায়দ্রাবাদের বোলারদের বেশ কিছু এক্সট্রা দেয়ার সুবাদে কিছু অতিরিক্ত রান পায় গুজরাট। ভুবনেশ্বর কুমার প্রথম ওভারেই ওয়াইডের মাধ্যমে দেন ১০ রান। ইনিংসের শেষ অবধি গুজরাটের স্কোরবোর্ডে অতিরিক্ত ২২ রান যোগ হয়। সেই সঙ্গে হায়দ্রাবাদের ফিল্ডারদের ক্যাচ মিস করার কল্যাণে অভিনব মনোহর তিন তিনবার নতুন জীবন লাভ করেন । তারপর গুজরাট দলপতি হার্দিক মৌসুমের প্রথম অর্ধশতক তুলে অপরাজিত থাকেন। অভিনব প্যাভিলিয়নে ফিরে যান ৩৫ রান করে। শেষ পর্যন্ত লড়াই করে ৭ উইকেট খুইয়ে ১৬২ রান করে

বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতিতে শুরু করে হায়দ্রাবাদ। দুই ওপেনার উইলিয়ামসন ও অভিষেক শর্মা প্রথম পাঁচ ওভারের পর থেকে আগ্রাসী হতে থাকেন । এদিন দু’জন মিলে স্কোরবোর্ডে দাঁড় করান ৬৪ রান। ৪২ রানের মাথায় হায়দরাবাদের পালে প্রথম আঘাত হানে রশিদ খান। তারপরে অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন রাহুল ত্রিপাঠি। স্বাভাবিকভাবে খেলতে থাকলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ফিরতে হয়় তাকে।

এদিকে, শুরুটা স্লো গতিতে শুরুটা হলেও পরবর্তীতে ক্রমশই নিজের আগ্রাসী রুপে ফিরে যান উইলিয়ামসন। তুলে নেন মৌসুমের প্রথম অর্ধশতক। এদিন এমনভাবে খেলতে থাকেন তিনি যেন একাই ম্যাচ জিতিয়ে উঠবেন কিন্তু ৫৭ রানের মাথায় হার্দিকের শিকার হয়ে ফিরেন তিনি। এতে খুব একটা বেগ পোহাতে হয়নি হায়দ্রাবাদকে। দলকে জয়ের বন্দরে পৌছান নিকোলাস পুরান। ৮ উইকেটে বিশাল জয় পায় হায়দ্রাবাদ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad