
আইপিএলের চলতি মৌসুমে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালরকে ২৩ রানে হারিয়ে জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস।
প্রথম চার ম্যাচে জয় পায়নি চেন্নাই। সম্মুখীন হতে হয়েছে নানান সমালোচনার। তবে পঞ্চম ম্যাচে তাদের পছন্দের প্রতিপক্ষের সাথে এই আসরের প্রথম জয় পেয়েছে চেন্নাই।
মুম্বাইয়ে টসে জিতে বোলিং নেয় ডু প্লেসির বেঙ্গালোর। শুরুটা সুবিধার ছিল না চেন্নাইয়ের, ১৯ রানে গাইকোয়াড ও ৩৬ রানে মইন আলিকে হারায় কিংসরা।
এরপর শুরু হয় রবিন উথাপা ও সিভাম দুবের ব্যাটিং ঝড়। ৫০ বল খেলে ৯ টি ছয় ও ৪টি চারে ৮৮ রান করে রবিন উথাপা। দলীয় রান যখন ২০১ তখন হাসারাঙ্গার কাছে উইকেট হারায় উথাপা এবং এর সাথে উথাপা ও দুবের ১৬৫ রানের জুটি ভাঙে। উথাপার ঝড় থেমে গেলেও দুবে অপরাজিত থাকে শেষ পর্যন্ত। দুবের ৪৬ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংসে দলীয় রান পৌঁছায় ২১৬ তে ।
২১৭ রানের টার্গেটে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বেঙ্গালর। ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক ডু প্লেসি। বিরাট কোহলি মাত্র ১ রান করে মাঠ ছাড়েন।
গ্লেন ম্যাক্সওয়েল ও শাহবাজ আহমেদ আশার আলো দেখালেও সেই আলো নিভিয়ে দেয় স্পিনার জাদেজা ও মহেশ থিকসান। ১১ বলে ২৬ রান করা ম্যাক্সওয়েলকে বোল্ড করে জাদেজা। ২৭ বলে ৪১ রান করা শাহবাজ আহমেদকে বোল্ড করেন লঙ্কান মহেশ থিকসান।
১৪ বলে ৩৪ রানের ইনিংসে দিনেশ কার্তিক খেলা ঘুরানোর চেষ্টা করেন। তবে ব্রাভোর কাছে উইকেট হারান তিনি ।
লঙ্কান মহেশ থিকসান ও রবিন্দ্র জাদেজার বোলিং ঝড়ে ১৯৩ রানেই থেমে যায় ব্যাঙ্গালুররের ইনিংস। লঙ্কান থিকসানা ৪ ওভারে নেন ৪ উইকেট ও জাদেজা ৪ ওভারে নেন ৩ উইকেট। ৪৬ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংসের জন্যে ম্যাচ সেরা ঘোষিত হয় সিভাম দুবে ।



