
কোয়ার্টার ফাইনাল শেষে বাকি থাকল ইংলিশ আর স্প্যানিশ ক্লাব ।
স্প্যানিস জায়েন্ট রিয়েল মাদ্রিদের সাথে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইংলিশ জায়েন্ট লিভারপুল খেলবে ভিলারিয়ালের সাথে ।
কোয়ার্টার ফাইনালের প্রথম দিন ছিল স্প্যানিসদের। জার্মান ক্লাব বায়ার্নকে বিদায় দিয়ে কোচ এম্রির নেতৃত্বে ১৬ বছর পর সেমিতে পা দেয় ভিলারিয়াল।
অপরদিকে রিয়াল মাদ্রিদ ও চেলসির ম্যাচটি ছিল বেশ নাটকীয়তা। তবে শেষ হাসিটা ছিল ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। কারিম বেঞ্জেমা , মোদ্রিচের হাত ধরে আরও একবার সেমিতে পৌছায় রিয়াল মাদ্রিদ ।
তবে দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনাল ছিল ঠিক উল্টো। এথলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচে সব হলেও গোল হয়নি। এমনকি একের পর এক আক্রমণ চালিয়ে গোল করতে ব্যর্থ হয়েছে সিমিয়নির এথলেটিকো।
শেষ পর্যন্ত দুই দলের মাঝে শুরু হয় মারামারি। এমনকি সংঘর্ষ থামাতে ব্যবহার করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে গোলহীন ম্যাচে ১-০ তে এগ্রেগেটে এগিয়ে থাকায় সেমিতে যায় পেপের ম্যানচেস্টার সিটি।
অপর দিকে লিভারপুল ও বেনফিকার ম্যাচটি ছিল বেশ রোমাঞ্চকর। এগ্রেগেটে (৩-১) পিছিয়ে থাকা বেনফিকার শুরুটা ভালো ছিল। তবে ডিফেন্ডার কোনাতে ও ব্রাজিলিয়ান ফারমিনহোর জোড়া গোলে সেমি ফাইনাল নিশ্চিত করে লিভারপুল। কিন্তু ম্যাচের শেষের দিকে বেনফিকা যেন জ্বলে উঠে। রোমান ও নুনেজের গোলে ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। কিন্তু এগ্রেগেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় বেনফিকার ।
২৭ এপ্রিল সেমি ফাইনালের প্রথম লেগে এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ২৮ এপ্রিল এনফিল্ডে ভিলারিয়ালের বিপক্ষে খেলবে লিভারপুল ।



