
ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক জো রুট। কিন্তু ২০১৮ পরবর্তী বেশিরভাগ সময়ে হারের কারণে সমালোচনার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট।
শুক্রবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাশেজে হারের পর থেকেই জো রুটকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাপ দেয় দেশটির জনগণ। কারণ অস্ট্রেলিয়াদের কাছে ৪-০ ব্যবধানে এক বিরাট হার মানতে পারছিলেন না অনেকেই।
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে পরাজয় গ্রহণ আরোও সমালোচনার ঝড় তুলে। সব দিক বিবেচনায় ভীষণ চাপে ছিলেন রুট। মূলত এ সকল চাপের কারণেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার এবং জয়ের রেকর্ড তার দখলেই। ৬৪ টেস্টে ২৭ জয় এসেছে তার নেতৃত্বে। এর আগে ২৬টি জয় নিয়ে শীর্ষে ছিলেন মাইকেল ভন।



