খেলাধুলা
আইপিএলে আত্মপ্রকাশ ঘটতে পারে শচীনপুত্রের !
ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সবচেয়ে বড় খেলা আইপিএল। তবে এবারের আইপিএলে অভিষেক ঘটতে যাচ্ছে ক্রিকেটের বরপুত্র খ্যাত শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।
এমনই ইঙ্গিত মিলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া পোস্টের পর পরই বিষয়টি নিয়ে বেশ মাতামাতি শুরু করে নেটিজেনরা।
মূলত, মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে একজন নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলো অর্জুন টেন্ডুলকার। এরপর ২০২১ সালের নিলামে ২০ লাখ রুপিতে অর্জুনকে কেনে মুম্বাই।
এদিকে, কয়েকমাস আগে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো অর্জুনকে কেনার আগ্রহ প্রকাশ করে গুজরাট টাইটান্স। তবে শেষ পর্যন্ত ৩০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন কিংবদন্তিপুত্র। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (১৬ এপ্রিল) আইপিএলে অভিষেক ঘটতে পারে শচীনপুত্রের।
এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছে মুম্বাই। লখনৌ ম্যাচের ২৪ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব হ্যান্ডল থেকে অর্জুনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, “আমাদের ভাবনাতে রয়েছে।”
এই ক্যাপশনে ট্যাগ দেয়া হয় অর্জুনকে। তবে মুম্বাই একাদশে অর্জুনকে খেলাতে হলে বিপরীতে বসানো হতে পারে বাসিল থাম্পি অথবা জয়দেব উনাডকাটকে।
মুম্বাই ইন্ডিয়ান্সের এমন পোস্টের পর পরই শচীনকন্যা সারা টেন্ডুলকার লাভ রিয়েক্ট দিয়ে ।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


