
চলতি মৌসুমে তালিকার শীর্ষে থাকার জন্যে লড়াই করছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে তৃতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে চেলসি। কিন্তু এখন আসল লড়াই চলছে ৪র্থ স্পট নিয়ে ।
ম্যানচেস্টার ইউনাইটেড, টোটেনহাম হটস্পার, আরসেনাল ও ওয়েস্ট হেম এই চারটি ক্লাব ৪র্থ স্পট নিয়ে লড়াই করছে।
বর্তমানে ৩১ টি ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ নম্বরে অবস্থান কোচ এন্টোনিও কন্তের টটেনহাম হটস্পারের। ৩০ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আরসেনাল। ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে আছে ওয়েস্ট হেম। আর ৩১ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে ৭ নম্বরে অবস্থান ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডের ।
আসন্ন মৌসুমে চ্যাম্পিয়নস লীগ তারাই খেলবে যারা শীর্ষ ৪ নম্বরে থাকবে। সেই লক্ষ্য নিয়েই বাকি ম্যাচ গুলো খেলবে দলগুলো।
এই সপ্তাহে বুঝা যাবে তালিকার ৪ নম্বরে এর লড়াইতে কারা থাকছে। এই লড়াইয়ে টিকে থাকার ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ সুযোগ শনিবার (১৬ এপ্রিল)।
বাংলাদেশ সময় রাত ৮টায় নরউইচের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই সময়ে আরসেনাল খেলবে সাউথ হেম্পটনের সাথে ।
তালিকার ৪ নম্বরে থাকা টটেনহাম তাদের অবস্থান আরও জোড়ালো করতে ব্রিটনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে ।



