
আসন্ন কাতার বিশ্বকাপ জিততে বেশ আত্মবিশ্বাসী মেসিরা। ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনার উত্তরসূরিরা বিশ্বকাপ ঘরে নিতে প্রয়োজনে এবার জীবন দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ।
আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো জানান, কাতার বিশ্বকাপ আমাদের সবার সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপা। আর এবার মানুষের মনে আশা-আকাঙ্খা কাজ করছে অনেক, কারণ মানুষ জানে আর্জেন্টিনা সুন্দর ট্রফিটাকে দেশে নিয়ে আসতে প্রয়োজনে জীবনও দিয়ে দেবে!
জেরোনিমো আরও বলেন, বৈচিত্র্য এনে দেওয়ার মতো অনেক খেলোয়াড় আছে আমাদের দলে। আর এটাই আমাদেরকে বেশ আত্মবিশ্বাস জোগাচ্ছে।
১৯৮৬ সালে সবশেষ ফিফা বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। এরপর শিরোপার কাছে গিয়েও বহুবার শিরাপা ছুতে না পারার আক্ষেপ প্রতিনিয়তই পোড়ায় তাঁদের। ২৮ বছরের শিরোপা খরা এবার ঘোচাতে চান লিওনেল মেসিরা।
এ ব্যাপারে রুইয়ির বলেন, আর্জেন্টিনার সবারই যেন মনে হচ্ছে, এবারের বিশ্বকাপে কিছু হলেও হতে পারে। কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে, এটাও একটা আলাদা প্রেরণা জোগায়। তবে এটাকেও যা ছাপিয়ে যায় তা হলো গত কিছুদিনে জাতীয় দলের খেলায় প্রাণের ছোঁয়া। যেটির মধ্যে হয়তো আর্জেন্টিনার মানুষ নিজেদের খুঁজে পায়।
সত্যিকার অর্থে আর্জেন্টিনা দলটাই এমন যে, দলটাকে সমর্থন দিতে, অনুসরণ করতে, অনুপ্রেরণা জোগাতে বাধ্য করবে আপনাকে !



