খেলাধুলা
রোনালদোর ৫০তম হ্যাট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
রোনালদোর দুর্দান্ত হ্যাট্রিকে নরউইচের বিপক্ষে নাটকীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবারের ম্যাচটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের আবশ্যক জয়ের ম্যাচ। কারণ ড্র বা হেরে গেলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলা হত না রোনালদোর ইউনাইটেডের। শুরু থেকেই সেই মানসিকতা নিয়ে মাঠে নামে তারা। শুরু থেকেই চাপের উপর রাখে নরউইচকে। সেই চাপের সুফলও আসে ৭ম মিনিটে এলেঙ্গার পাসে জাল ফাঁকা পেয়ে গোল করে রোনালদো।
গোল পেয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক ছন্দময় আক্রমণ চালাতে থাকে তারা। ৩২ মিনিটে ব্রাজিলিয়ান লেফট ব্যাক এলেক্স তেলেসের ক্রসে দ্বিতীয় গোল পায় রোনালদো। তবে প্রথম হাফের শেষে তিম্মু পুক্কির সহায়তায় মিডফিল্ডার ডাওয়েলের পা থেকে গোল পায় নরউইচ ।
দ্বিতীয় হাফের ৭ম মিনিটে ডাওয়েলের পাসে তিম্মু পুক্কি গোল পেয়ে খেলায় সমতায় আসে ২-২। চাপে পরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে বিপদ নেই সেখানে। ৭৬তম মিনিটে অসাধারণ ফ্রিকিকে গোল করে রোনালদো। ক্লাব ক্যারিয়ারের ৫০তম হ্যাট্রিকের মাইলফলক সম্পূর্ণ করেন গোট রোনালদো। ৩-২ এ এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড বাকি ম্যাচ সাবধানতার সাথে শেষ করে। এই ম্যাচের ৩ পয়েন্টসহ ৩২ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ এ আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে হলে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রায় বাকি সব ম্যাচ জিততে হবে।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


