খেলাধুলা


করোনার হানায় পরবর্তী ম্যাচ নিয়ে শঙ্কায় দিল্লি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২২, ০৩:২৫ অপরাহ্ন, সোমবার

করোনার হানায় পরবর্তী ম্যাচ নিয়ে শঙ্কায় দিল্লি

মহামারি করোনাভাইরাস হানা দিয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে। যেখানে খেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।


জানা গেছে দিল্লির একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে পুরো দল কোয়ারেন্টাইনে আছে। আইসোলেশনে আছেন ওই খেলোয়াড়সহ ও একজন কোচিং স্টাফ।


বুধবার (২০ এপ্রিল) দিল্লির ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। যেটি পুনেতে অনুষ্ঠিত হবে। আজ সকালে দিল্লির খেলোয়াড়দের পুনেতে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা হানা দেওয়ায় দিল্লির পুনে যাত্রা স্থগিত করা হয়েছে।


আজ সোমবার (১৮ এপ্রিল) ও আগামীকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) দিল্লির সকল খেলোয়াড় ও স্টাফদের ‘ডোর টু ডোর’ করোনা টেস্ট করা হবে। সেটার রেজাল্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ওই ক্রিকেটার কোভিড পজিটিভ হলেও আরটি-পিসিআর পরীক্ষা করা হবে শতভাগ নিশ্চিত হবার জন্য। তবে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে পুরো দলকে।


আগামী বুধবার (২০ এপ্রিল) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের।


তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোভিড রুলস অনুযায়ী, যদি কোনও দল একাদশ সাজাতে না পারে সেক্ষেত্রে সূচি স্থগিত করা হবে।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র

ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।