
মাঠে লঙ্কানদের বিপক্ষে টিম টাইগারদের সাথে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেললেও শাশুড়ি অসুস্থ থাকায় টেস্ট সিরিজ না খেলে সরাসরি দেশে ফিরে আসেন সাকিব। কিন্তু দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও মেয়ে আলাইনা হাসান অব্রি'র স্কুল খুলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে হয় তাকে।
বুধবার (২০ এপ্রিল) দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সাকিব আল হাসান নিজেই।
সাকিব বলেন, যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটি অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব।
প্রসঙ্গত, আগামী ৮ মে দুই ম্যাচের টেষ্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলংঙ্কা।



