
বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের মধ্যে ধর্মে কর্মে সবচেয়ে এগিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা। ধর্মীয় নিয়ম পালনের দিক থেকে তারা বরাবরই মুসলিম ভক্তদের মধ্যমণি। এক্ষেত্রে মো.রেজওয়ান অন্যতম একজন। ধর্মীয় রীতি-নীতি নিজে মেনে চলার পাশাপাশি অন্যদেরকেও উদ্বুদ্ধ করে থাকেন উইকেট রক্ষক এই ব্যাটসম্যান।
সবাইকে নামাজের কথা মনে করিয়ে দিতে প্রায়ই অভিনব উদ্যোগ নিয়ে থাকেন বলে জানিয়েছন ওপেনার ইমাম-উল হক।
ইমাম-উল হক জানান, রেজওয়ান সব সময় নামাজের বিষয়ে সচেতন থাকে এবং টিম স্টাফদের নামাজ পড়তে উৎসাহ প্রদান করে। এছাড়া আমরা যখনই দেশের বাহিরে কোথাও খেলতে যাই তখন সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে সবাইকে নামাজের ওয়াক্তের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও জানান,শুধু নামাজের কথা মনে করিয়ে দিয়েই ক্ষান্ত থাকেন না রেজওয়ান, মাঝে মধ্যে ইমামতিও করে।
উল্লেখ্য, ধর্ম অনুশীলনের জন্য রেজওয়ানের ব্যাপক সুনাম রয়েছে। গত বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেনকে পবিত্র কুরআন হাদিয়া দিয়ে বেশ প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি।



