খেলাধুলা
ম্যাগুয়েনের বাড়িতে হামলার হুমকি
লিভারপুলের বিপক্ষে লজ্জাজনক হার ও নিজস্ব বাজে পারফর্ম্যান্সের কারণে ই-মেইলে বোমা হামলার হুমকি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের।
গত ম্যাচে হজম করেছে ৪টি এর আগে মৌসুমের প্রথম মুখোমুখিতে ৫টি গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড ।
দুই ম্যাচে মোট ৯টি গোল করেছে লিভারপুল যা ইউনাইটেডের জন্যে অত্যন্ত লজ্জাজনক ।
বৃহস্পতিবার ম্যাগুয়ের এই হুমকি পেয়েছে বলে জানা গেছে । ঐদিন বিকেলে স্থানীয় পুলিশ বোমা শনাক্তকারী ইউনিট কুকুর নিয়ে গিয়েছিলেন ম্যাগুয়েরের বাড়িতে।
বি-আরের রিপোর্ট অনুযায়ী, হ্যারি ২৪ ঘণ্টায় তার বাড়িকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি পেয়েছেন, এই বাড়িতে হ্যারি তার পরিবার নিয়ে থাকেন। হুমকি পাওয়ার সাথে সাথে বিষয়টি পুলিশকে জানান বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা ।
প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছ'য়ে আছে ইউনাইটেড। শীর্ষ চারের থাকার লক্ষে আরসেনালের বিপক্ষে ম্যাচ থাকায় অনুশীলনকেও প্রাধান্য দিচ্ছেন হ্যারি ।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


