
এতিহাদে ওয়াটফোর্ডকে একপ্রকার অপমান করেছে ম্যানেজার পেপের সিটি। জেসুসের ৪ গোল ও এক এসিস্টে ৫-১ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার।
খেলা শুরু হওয়ার ৪র্থ মিনিটেই লেফত ব্যাক জিঞ্ছেঙ্কোর এসিস্টে গোল করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গেব্রিয়াল জেসুস। এগিয়ে থেকেও গোলের তৃষ্ণা মিটেনা সিটির। একের পর এক টিকি-টাকা বিল্ডাপে অসহায় হয়ে পরে ওয়াটফোর্ডের ডিফেন্স।
২৩ তম মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ডিভ্রুনার দুর্দান্ত ক্রসে আবার গোল করে জেসুস। তবে ২৮তম মিনিটে ওয়াটফোর্ডের গোলের ব্যবধান কমায় ফরাসি ডিফেন্ডার হাসিন কামারা। এই গোলটি ছিল ওয়াটফোর্ডের একমাত্র উদযাপন।
এই গোলের উৎসব শেষ হওয়ার আগেই ৩৪তম মিনিটে জেসুসের ক্রসে রোদ্রি গোল করে। ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথম হাফ। দ্বিতীয় হাফেও ছিল সিটির আধিপাত্য। হাফের শুরুতেই ডিবক্সে চলে যান জেসুস। জেসুসকে দেখে ওয়াটফোর্ডের গোলরক্ষক ফোস্টার ফাউল করে যার ফলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি পেয়ে ম্যাচের হেট্রিক সম্পূর্ণ করেন জেসুস। এর ৫ মিনিট পরেই ডিভ্রুইনার ক্রসে আবার গোল করে জেসুস। এরপর একের পর এক আক্রমণ চালালেও আর গোল আসেনি সিটির ঝুড়িতে।
৯০ মিনিটের খেলায় ৭৪ শতাংশ পজিশন নিয়ে তালিকার শীর্ষে ফিরে যায় ম্যানচেস্টার সিটি। ৪ গোল ও এক এসিস্টের জন্যে ম্যাচ সেরা হন গেব্রিয়াল জেসুস। প্রিমিয়ার লীগে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিটি ।



