
ফরাসি লীগের ৪ ম্যাচ বাকি থাকতেই লীগ-ওয়ান চ্যম্পিয়ন হল পিএসজি। ৩৪ তম ম্যচে শিরোপা নিশ্চিত করতে পিএসজির প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট। আরসি লেন্সের বিপক্ষে ১-১ ড্র করেই শিরোপা জয় করেছে পিএসজি।
পার্ক দে প্রিন্সেসে এই এক পয়েন্টের জন্যে আরসি লেন্সের বিপক্ষে তারকাময় ১১ নিয়েই নেমেছিল পিএসজি। গোলরক্ষক ছিলেন নাভাস, ডিফেন্সে ছিলেন মা্রকোইনস, রামস ও কিম্পেব্বে। উইং ব্যাকে ছিল আস্রাফ হাকিমি ও নুনো মেন্দেস। মিড ফিল্ডে ছিল মারকো ভেরাত্তি ও এরিক গুয়ে। আর ফরোয়ার্ডে ছিল এম্বাপ্পে, নেইমার ও মেসি। তবে তারকাময় ১১ থাকায় গোলের বন্যা না আসলেও দেখা গেছে ফাউলের বন্যা।
প্রথম হাফে বেশ ভালো ডিফেন্ড করেছিল লেন্স। তবে দ্বিতীয় হাফে নেইমার-মেসির মিশ্রণে গোল খড়া শেষ হয় পিএসজির। ৬৮তম মিনিটে নেইমারের এসিস্টে দুর্দান্ত গোল করে ৭টি বেলন-ডিয়র জয়ী মেসি।
৮৮তম মিনিটে করেন্টিন জিনের গোলে সমতায় আসে আরসি লেন্স। ৯০ মিনিট শেষে সমতায় থেকে ১ পয়েন্ট নিয়ে ৪ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে পিএসজি।
এ নিয়ে ১০ম বারের মত লীগ জিতেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সেন্ট এতিয়েন ও পিএসজি এই দুই দল ১০বার চ্যম্পিয়ন হয়েছে।
লিওনেল মেসির প্রথম লিগ-ওয়ান শিরোপা এটি। পিএসজি মিডফিল্ডার মারকো ভেরাত্তি প্রথম খেলোয়ার, যিনি ৮টি লীগ-ওয়ান জিতেছে।



