Ad

কেন গুজরাট টাইটেন্স এত শক্তিশালী!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hggg
Durbin News

হাসান শাহরিয়ারঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই অধিবেশনের নতুন দল গুজরাট টাইটেন্স । নতুন দল হলেও আইপিএলকে প্রায় নিজেদের করে নিয়েছে হার্দিক পান্ডেয়ার দলটি । ৭ম্যাচে ৬টি জয় নিয়ে তালিকার শীর্ষে গুজরাট । লক্ষ্ণৌ, দিল্লি, চেন্নাই, কলকাতা, রাজাস্থান সকলেই ব্যর্থ হয়েছে টাইটেন্সদের বিপক্ষে । একমাত্র দল হায়দারাবাদ যারা টাইটেন্সের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে । এখন প্রশ্ন দাড়ায় টাইটেন্সদের এই সফলতার মূল কারণ কি?

গুজরাটের খেলা দেখলেই আপনি বুঝবেন দলটির ব্যাটিং ও বোলিং দুই বিভাগই সুন্দর ভাবে সজ্জিত । ব্যটিং লাইনআপে দেখা যায় তরুন ও অভিজ্ঞতার মিশ্রণ । তরুন ব্যাটাররা হলেন শুবনাম গিল, আভিনব মানহার, সাই সুদরসন, গুরকেরাত সিং ও রিদ্ধিমান সাহা।

এই তরুণরা তাদের প্রভাব দেখিয়ে আসছে এই আসরে। দিল্লির বিপক্ষের ম্যচে গিলের ৪৬ বলে ৮৪রানের ইনিংসের উপর ভিত্তি করেই দলীয় রান হয় ১৭১ । অভিজ্ঞতা ও মারমুখি ব্যাটিঙের কোটা পুরন করে ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড ও জেসন রয় । প্রতি ম্যাচেই তাদের গড় রান দলীয় রানকে নিয়ে যাচ্ছে জেতার মত অবস্থানে। চেন্নাইয়ের বিপক্ষে ১৭০ রানের লক্ষে নেমে তরুণরা শুরুতেই ব্যর্থ হয় । তবে ডেভিড মিলার তার অভিজ্ঞতার দেখান সেদিন। ৫১বলে ৯৪ রানের ইনিংসটি জয় কেরে নিয়ে আসে চেন্নাইয়ের মুখ থেকে ।

তবে গুজরাটের সফলতার আসল চাবিকাঠি তাদের অলরাউন্ডার সেটআপ। কলকাতার বিপক্ষের ম্যাচটাই এর উদাহরণ ।

তাদের অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া, রাসিদ খান, রাহুল ত্রেওয়াতিয়া ও বিজয় শঙ্খর । কলকাতার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে থাকা গুজরাটকে হার্দিক পান্ডেয়ার ৪৯ বলে ৬৭ রানের ইনিংস করে দলীয় রানকে সম্মান জনক স্থানে নিয়ে যায় । বোলিং দায়িত্বে এসে রাসিদ খান তার ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন ২উইকেট । তার এই পারফর্মেন্সের জন্যে ম্যাচ সেরাও হন তিনি।

মৌসুম শুরুর থেকেই বোঝা যাচ্ছিল গুজারাটের বোলিং বিভাগ বেশ শক্তিশালী । তাদের অল-রাউন্ডারদের সাথে মোহাম্মাদ সামি ও লকি ফারগারসনের মিশ্রণটি দেখাচ্ছে চমক । আইপিএল শুরু থেকে এখন পর্যন্ত তাদের বোলিং বাচিয়েছে অনেক ম্যাচ । তাদের প্রথম ম্যাচেই মোহাম্মাদ সামি ৪ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে জয় ছিনিয়ে আনে গুজরাটের জন্যে । দিল্লির বিপক্ষে ৪ওভারে ২৮ রান দিয়ে ৪উইকেট শিকার করেন লকি ফারগারসন ।

গুজরাটের দলটি এমন ভাবে সাজানো কেউ না কেউ জয় ছিনিয়ে আনবে । দলটির চাপ সামলানোর ক্ষমতা প্রশংসনীয় । মানতেই হবে কোচ আশিস নেহরা তার দক্ষতা দেখাচ্ছে ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad