
পরাজয় আর পরাজয়, ৮ম ম্যাচেও আবার ব্যর্থ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। লক্ষ্ণৌর বিপক্ষে ৩৬ রানের ব্যবধানে হেরেছে মুম্বাই।
টসে জিতে পিচটি বোলিং অনুকূল হওয়ায় বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত সারমা। লক্ষ্ণৌ ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করে। তবে ৪র্থ ওভারে দলীয় রান ২৭-এ , বুমরার কাছে হার মানে ডি-কককের ব্যাট। চাপে পড়লেও লক্ষ্ণৌর রাহুল ও পান্ডেয়ার ৫৭ রানের জুটিতে খেলায় নিয়ন্ত্রণ আনে । ২২ বলে ২২ রান করে প্যভিলিয়নে ফিরে মনিষ পান্ডেয়া। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। কিন্তু অধিনায়ক কেএল রাহুল হার মানতে রাজি ছিলেন না। তার ৬২ বলে ১০৩ রানের ইনিংসের উপর ভিত্তি করে দলীয় রান দাঁড়ায় ১৬৮ রানে।
কেএল রাহুলের ৬২ বলের এই সেঞ্চুরিতে তিনি ১২টি ৪ ও চারটি ৬ হাকিয়েছেন । ১৬৯ রানের লক্ষ্যে নেমে শুরুটা বেশ ভালো ছিল মুম্বাইয়ের। ইসান কিশান ব্যাটিং সংগ্রাম চালালেও অধিনায়ক রোহিত খেলছিলেন আনন্দে। মনে হচ্ছিল আজ জয়ের স্বাদ পাবে মুম্বাই, তবে হঠাৎ চিত্র বদলে যায় খেলার।
একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বাই। মুম্বাই তাদের প্রথম উইকেট হারায় ৪৯ রানে। তবে দলীয় রান ৬৭ থাকা অবস্থায় উইকেট হারায় ৪টি। এরপর তিলাক ভারমা ও পোলার্ডের জুটিতে আশার আলো দেখা গেলেও বল ও রানের ব্যবধান বাড়তেই থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩২ রানেই শেষ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। ৬২ বলে ১০৩ রানের ইনিংসের জন্যে ম্যাচ সেরা হন লক্ষ্ণৌর অধিনায়ক কেএল রাহুল। ৮ম পরাজয়ের পর তালিকার তলানিতে আছে মুম্বাই ও তালিকার ৪র্থতে আছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট।



