
ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি ওয়েস্ট হেম খেলা মানেই উত্তেজনা। তবে রোববার স্টেম্ফোরড ব্রিজে খেলার থেকে নাটকই হয়ত বেশি হয়েছে।
শুরুটা বেশ স্বাভাবিক ছিল চেলসির পায়ে ছিল পজিশন। আক্রমণও চালাচ্ছিল চেলসি ও কাউন্টার আক্রমণের আশায় খেলছিল ওয়েস্ট হেম। আরসেনালের বিপক্ষে ৪-২ গোলে হারের পর হতাশ চেলসি ওয়েস্ট হেমের বিপক্ষে হারতেই প্রস্তুত ছিল না। তাইতো আক্রমণ না করলেও বল দেয়নি ওয়েস্ট হেমের পায়ে। আক্রমণ চালালেও গোল করা যেন চেলসির ভাগ্যেই ছিল না।
গোলহীন ভাবে শেষ হয় প্রথম হাফ। দ্বিতীয় হাফেও অনেকটা একই খেলা দেখা যায়। তবে ৮৬তম মিনিটে ডিবক্সে লুকাকুকে ফাউল করায় ওয়েস্ট হেম ডিফেন্ডার ডাওসনকে লাল কার্ড দেয় রেফারি এবং পেনাল্টি পায় চেলসি। চেলসির নিয়মিত পেনাল্টিদাতা জরজিনিয়ো সুযোগ পেয়েও হাত ছাড়া করেন।
পেনাল্টি মিস করার পর অনেকে ফলাফল ড্র হবে বলে মনে করেছিল। তবে খেলার ৯০তম মিনিটে লেফট উইংব্যাক আলন্সোর ক্র্সে গোল করে মার্কিন ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা চেলসি, এরপর বাড়তি সময় পাসে পাসেই কাটিয়ে দেয়। এই নাটকীয় জয় তাদের লীগ তালিকার তৃতীয় স্পটের স্থায়ী অধিকারী বানিয়ে দিয়েছে। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়নস লীগ খেলতে পারবে চেলসি ।



