
প্রিমিয়ার লিগে মেরিসাইড ডার্বিতে এভারটোনকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। রোববার লিভারপুলের এই জয়ে চমকানোর বিষয় ছিল ৯০ মিনিটের এই খেলার ৮৭ শতাংশ বল ছিল দলটির পায়ে। লিভারপুল ৯০ মিনিটে পাস সম্পূর্ণ করেছে ৭৮৬ টি অপরদিকে এভারটোন করেছে মাত্র ১৭৩ টি।
মেরিসাইড ডার্বিতে সাধারণত লিভারপুল আধিপত্য চালায়। ব্যতিক্রম হয়নি রোববারও, একতরফা ভাবে পজেসন ধরে রাখে দলটি। খেলা দেখে অনেকে ফিফা গেমসের অনুশীলনের সাথে তুলনা করেছে। কারণ খেলায় প্রতিসময় বল ছিল লিভারপুলের পায়ে। বল পায়ে থাকলেও প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয় লিভারপুল। দ্বিতীয় হাফের শুরুটাও ছিল প্রায় একই রকম। তবে হাফের শুরুতেই গোল খরা শেষ করে লেফট ব্যাক রবার্টসন। ৬২তম মিনিটে সালাহর ক্রসে গোল করে স্কটিশ লেফট ব্যাক রবার্টসন। এরপরও পজেসন পায়নি এভারটোন। ৮৫তম মিনিটে রবার্টসনের কর্নারে বাইসাইকেল কিকের চেষ্টা করে লুইস ডিয়াজ তবে সেই কিক গোল পোস্টে না গিয়ে অরিগির সামনে যায়। অরিগি হেডার দিয়ে গোল ব্যবধান নিয়ে যায় ২-০ তে।
মেরিসাইড ডার্বির এই জয় নিয়ে লিভারপুল ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে আছে। ৩০ এপ্রিল নিউ কেসেলের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ১ মে সাবেক চেলসি অধিনায়ক ও কোচ ল্যাম্পারডের অধীনে এভারটোন খেলবে চেলসিরই বিপক্ষে।



