Ad

অসাধ্য সাধন করল এসি মিলান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jhaa
Durbin News

লাজ্জিওকে হারিয়ে সিরিয়া-এর শীর্ষে ফিরেছে এসি মিলান। তবে এই জয়ের জন্যে এসি মিলানকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। ২-১ ব্যবধানের এই জয়ের শুরুতেই চাপের মুখে ছিল মিলান।

লাজ্জিওর মাঠে মিলানের শুরু ছিল করুণ। ৪র্থ মিনিটে মিলান ডিবক্সের কাছে থ্রোইন পায় লাজ্জিও। থ্রোইনটি সরাসরি মিডফিল্ডার মিল্কভিক-সাভিচ বুকে নিয়ে মিলান ডিবক্সে ক্রস করে। ক্রসটি ইতালিয়ান স্ট্রাইকার ইমবোলের কাছে যায় এবং গোল করে। ১-০ তে এগিয়ে লাজ্জিও শহরে উৎসব শুরু হয়। তবে এগিয়ে থাকা লাজ্জিওকে আক্রমণের চাপে রাখে এসি মিলান। খেলার মাঝে লাজ্জিও কাউন্টার আক্রমণ ছাড়া কিছুই পায়নি। তবে অনেক চেষ্টার পরও আর গোল আসেনি প্রথম হাফে।

দ্বিতীয় হাফে মিলান আক্রমণ বাড়াতেই থাকে। অবশেষে ৫০তম মিনিটে তাদের আক্রমণ সফল হয়। উইঙ্গার লেয়াওর গতি দিয়ে লাজ্জিওর ৬ গজে ঢুকে পরে এবং স্ট্রাইকার জিরুডকে লক্ষ্য করে পাস দেয়, জিরুড খুব সহজে সেই সুযোগকে কাজে লাগায় এবং দলকে সমতায় আনে।

সমতায় এসে মিলান একের পর এক আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দুই দল। তবে ৬৭ মিনিটে ডিয়াযের বদলে নামে জ্লাতান ইব্রাহিমোভিচ । ৩৯ বছর বয়সী এই তারকা নেমেই লাজ্জিওর উপর চাপ তৈরি করতে শুরু করে। ৯০ মিনিটের সময় সকলেই ভেবেছিল খেলার ফলাফল হয়ত ড্র হবে এবং শিরোপার স্বপ্ন শেষ হবে এসি মিলানের। তবে বাড়তি সময়ে চমক দেখায় জ্লাতান ইব্রাহিমোভিচ। তার ২৩ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালকা চিপ করে টোনালির কাছে।৯২তম মিনিটে টোনালি সেই সুযোগকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনে এসি মিলানের জন্যে। ২-১ ব্যবধানের এই জয় ইতালিয়ান লিগের শীর্ষে নিয়ে গেছে এসি মিলানকে।

৩৪ ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট সংগ্রহ করেছে এসি মিলান। তাদের থেকে এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে ইন্টার মিলান। শিরোপা কোন মিলানে যাবে তা এখনও অনিশ্চিত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad