
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন পল পোগবা। সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সেন্ট-জার্মেইতে। তবে পুরো বিষয়টিই এখনও গুঞ্জন। সেই গুজব এখন বাস্তবিত হচ্ছে।
এ মৌসুম শেষেই ম্যান ইউ ছাড়ার কথা রয়েছে বিশ্বকাপ জয়ী এ তারকার।
ম্যান ইউ’র ম্যানেজার রাল্ফ রাঙ্গনিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অ্যান্ডফিল্ড মাটিতে লিভারপুরের বিপক্ষে নয় মিনিটের মাথায় ইনজুরি হয়ে মাঠ ছাড়েন এ মিড ফিল্ডার। এই মৌসুমে মাঠে নামার সম্ভাবনা নেই, এটাই তার শেষ খেলা।
২৯ বছর বয়সী এ তারকা ম্যান ইউ’র হয়ে ৬ মৌসুমে গোল করেন ৩১ টি। চলতি বছরের জুন মাসেই তার সাথে চুক্তি শেষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড’র।
পল পোগবা তার সতীর্থদের এ মৌসুমের শেষে ওল্ড ট্র্যাফোর্ড থেকে বিদায় নিচ্ছেন। ইতিমধ্যে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তিনি ।



