
মঙ্গলবার (২৬ এপ্রিল) শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আবাহনী লিমিটে।
আবাহনীর হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করে তৌহিদ হৃদয় (৫৩)। সাইফুদ্দিন ও জাকের আলীর ৭ম উইকেটে ৭৫ রানের জুটিতে ২২৯ রানে শেষ হয় আবাহনীর ব্যাটিং ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে নেমে শেখ জামাল ব্যাটিং বিপর্যয়ে পড়লেও নুরুল, রাসুল ও জিয়াউরের রানে ৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে শেখ জামাল। ৮১ বলে ৮১ রানের ইনিংসের জন্যে ম্যাচ সেরা হন নুরুল হাসান।



