
ইউয়েফা চ্যম্পিয়ন্স লিগ সেমি ফাইনালের প্রথম লেগে ৪-৩ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। দর্শকদের প্রত্যাশা যেন পুরোপুরি পূর্ণ করেছে ম্যাচটি।
স্বাগতিক সিটির শুরুটা ছিল বেশ চমৎকার। খেলা শুরু হওয়ার সাথে সাথেই রিয়াদ মাহারেজের লোফটেড ক্রসে চমৎকার হেডারে গোল করে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডিভ্রুইনা।
এগিয়ে থাকা সিটি রিয়াল মাদ্রিদ খেলোয়ারদের সাথে শুরু করে পোজেসণ প্লে। বল না পেয়ে আরও চাপ পরে যায় মাদ্রিদ। ১০ম মিনিটে ডিভ্রুইনার পাস প্রবেশ করে মাদ্রিদ ডিবক্সে। মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা সেই পাসটি সরিয়ে দিতে ব্যর্থ হলেও সেই ভুল থেকে সফলতা আনতে ব্যর্থ হয়নি গেব্রিয়াল জেসুস।
২-০ তে এগিয়ে থাকা সিটি আরও আক্রমণ চালাতে থাকে। আক্রমণের ফলে আরও দুটি গোল করার সুযোগ পায় সিটি তবে ব্যর্থ হয় তারা। সিটির পজেসন ও আক্রমণ দেখে মনেই হচ্ছিল আজ দাঁড়াতে পারবে না রিয়াল মাদ্রিদ। কারণমাদ্রিদ ডিফেন্স ও মিডফিল্ড ছিল বেশ নড়বড়ে।
সিটি খেলোয়াড়দের ড্রিবলিং ও নিখুঁত টিকি-টাকা প্লেতে মেতে উঠেছিল এতিহাদ। কিন্তু ৩২তম মিনিটে মিডফিল্ডের ছোট ভুলের কারণে সিটির হাফে প্রবেশ করার সুযোগ পায় মাদ্রিদ খেলোয়াড়। লেফট ব্যাক মেন্ডির ক্রসে মুহূর্তের মধ্যে গোল করে ফ্রেঞ্চ স্ট্রাইকার কারিম বেঞ্জেমা। ২-১ ব্যবধানে এসে হালকা স্বস্তির নিশ্বাস ফেলে রিয়াল মাদ্রিদ ও তাদের ম্যানেজার এঞ্ছোলটি এবং এই ব্যবধানেই শেষ হয় প্রথম হাফ।
দ্বিতীয় হাফ ছিল প্রথম হাফের চেয়ে বেশি রোমাঞ্চকর। দ্বিতীয় হাফের শুরুতেই গোল করার সুযোগ পায় মাহারেজ কিন্তু তার কারলার শুটটি পোস্টে প্রতিফলিত হয় তবে প্রতিফলিত বলটি যায় ফিল ফোডেনের পায়ে। তবে বল পেয়ে গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় সিটি। কিন্তু ৫৩ মিনিটে ফারনান্দিনহোর ক্রসে সুযোগ হাতছাড়া করে না ফোডেন। হেডার দিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যায় দলকে। কিন্তু তার পরবর্তী মুহূর্তেই লেফট ব্যাক মেন্ডির ক্রসে ফারনান্দিনহোকে নাটমেগ করে সিটি হাফে প্রবেশ করে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তার গতির সামনে নাজুক হয়ে যায় সিটির ডিফেন্স এবং চমৎকার একটি গোল করে ৩-২ ব্যবধানে নিয়ে আসে মাদ্রিদকে।
এরপর মাদ্রিদ আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয় তারা। ৭৪তম মিনিটে সিটি লেফট ব্যাক জিঞ্ছেঙ্কো লেফটব্যাককে জার্মান ক্রুস ফাউল করলেও এডভান্টেজ প্লে করে রেফ্রি। সেই সুযোগ কাজে লাগিয়ে মাদ্রিদ জাল ভেদ করে পর্তুগিজ উইঙ্গার বারনারদো সিল্ভা এবং খেলায় তৃতীয় বারের মত ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় সিটি। তবে কপাল মাদ্রিদের সঙ্গ ছাড়েনি।
৮১তম মিনিটে ডিফেন্ডার লাপরত ডিবক্স থেকে বল সরানোর সময় বল তার হাতে লাগে। সাথে সাথে পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টির সুযোগ পেয়ে শান্ত ভাবে ডস দিয়ে গোল ব্যবধান কমায় বেঞ্জেমা। এরপর দুই পক্ষ আক্রমণ করলেও গোল পায়নি দুই দল এবং ৪-৩ ব্যবধানেই শেষ হয় এই অসাধারণ খেলার প্রথম লেগ। এই খেলার ম্যাচ সেরা হন বারনারদো সিল্ভা।
৫মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।



