
আইপিএলের ৩৯তম ম্যাচে বেঙ্গালোরকে ২৯ রানে হারিয়েছে রাজস্থান।
মহারাষ্ট্রে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালোর অধিনায়ক ডু-প্লেসি। শুরুটা ভালো ছিল বেঙ্গালোরের, দ্বিতীয় ওভারে সিরাজের কাছে পরাজিত হয় ওপেনার পাডিকাল। এরপর ক্রিজে নামে আসউইন। তার উদ্দেশ্য বোঝা যায় সাথে সাথেই। রানের গতি বাড়ানোই ছিল তার লক্ষ্য। তাই তো ৯ বলে ১৭ করে সিরাজের বলেই ফিরতে হয় তাকে প্যাভিলিয়নে। তার পরের ওভারেই হেজলেউডের বলে ফিরতে হয় জস বাটলারকে।
বাটলারকে হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। সেই চাপ কিছুটা কমায় সেমসন ও মিচেল। তবে তাদের ৩৫ রানের ছোট জুটিটি ভেঙে যায় হাসারাঙ্গার বলে। সেমসনকে চমৎকার বল করে বোল্ড করে এ লঙ্কান স্পিনার। রাজস্থান দলীয় রান ৯৯-এ হারায় মিচেলকে। এক পাশ দিয়ে রাজস্থান উইকেট হারাতে থাকলেও রিয়ান পরাগ রান এগুতে থাকে। তার ৩১ বলে ৫৬ রানের ইনিংসের সাহায্যে ১৪৪ রান করে রাজস্থান।
১৪৫ রানের লক্ষ্যে ওপেনিং জুটিতে কোহলি ও ডু-প্লেসি ক্রিজে নামলেও দ্বিতীয় ওভারে ৯ রান করেই বিদায় নিতে হয় ভিরাট কোহলিকে। এর পর পাটিডার ও ডুপ্লেসিস কিছু রান যোগ করলেও পাওয়ার প্লের শেষেই অধিনায়ক ডুপ্লেসিসকে হারায় বেঙ্গালোর। এর পর থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বেঙ্গালোর। ব্যটিং বিপর্যয় কাটিয়ে উঠতে ব্যর্থ হয় তারা। ১১৫ রানেই গুটিয়ে যায় রয়েল চেলেঞ্জার বেঙ্গালোরের ইনিংস। ২৯ রানের এই জয়ে রিয়ান পরাগ তার অর্ধ শতকের জন্যে ম্যাচ সেরা হন।
৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজস্থান ও ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ৫-এ অবস্থান করছে বেঙ্গালোর।



