
আইপিএলের ৪০তম ম্যাচে হ্যদ্রাবাদকে নাটকীয় ভাবে হারিয়েছে গুজরাট । হ্যদ্রাবাদের দেয়া ১৯৬ রানের পাহাড় গড়েও থামাতে পারেনি গুজরাটকে ।
ওয়াংখেড়েতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডেয়া । হ্যদ্রাবাদের হয়ে ভালো শুরু করে অভিষেক সারমা ও উইলিয়ামসন । তবে তৃতীয় ওভারে মোহাম্মদ সামির কাছে বোল্ড হন কেন উইলিয়ামসন । এর পর ১০ বলে ১৬ রান করে সামির কাছে পরাজিত হয়ে ক্রিজ থেকে বিদায় নেয় রাহুল ত্রিপাটি । দুই উইকেট হারিয়ে হ্যদ্রাবাদ চাপে পরলেও মাক্রাম ও অভিষেকের জুটিতে স্বস্তির নিশ্বাস ফেলে তারা । তাদের ৯৬ রানের জুটি হ্যদ্রাবাদকে এক বড় দলীয় রানে নিয়ে যায় । তাদের জুটি ভাঙ্গার পর তরুন শশাঙ্ক সিং দেখায় তার কারিশমা । মাত্র ৬ বলে ২৫ রান করেন তিনি । ২০ ওভার শেষে দলীয় রান হয় ১৯৫ ।
১৯৬ রানের বিশাল লক্ষে নেমে, রিদ্দিমান সাহা ও গিলের ব্যাটে চমৎকারভাবে ইনিংস শুরু করে গুজরাট টাইটেন্স ।তবে পাওয়ার প্লের পরপরই উম্রান মালিকের কাছে বোল্ড হয়ে ক্রিজ ছাড়তে হয় গিলকে । গিলের পর অধিনায়ক হার্দিক পান্ডেয়া ১০রান করে উম্রান মালিকের কাছেই পরাজিত হন । উম্রান মালিকের কাছেই উইকেট হারাতে থাকে টাইটেন্সরা । ৪ ওভারে ২৫ রান দয়ে ৫ উইকেট নেন তিনি । টাইটেন্সের হারানো ৫টি উইকেটই তার ছিল ।
তবে আসল নাটক শুরু হয় ১৭তম ওভার থেকে আফগান অলরাউন্ডার রাসিদ খান ও রাহুল ত্রেওয়াটিয়ার ব্যাট থেকে রান এগোতে থাকলেও রান ও বলের ব্যবধান বাড়তেই থাকে । ২০তম ওভারে ২১ রান প্রয়োজন ছিল টাইটেন্সদের । ওভারের প্রথম বলে ৬ হাকায় রাহুল ও পরের বলে ১ রান নিতে হয় রাহুলকে । স্ট্রাইকে যেয়ে আরেকটি ৬ মেরে রানের ব্যবধান কমিয়ে দেয় তিনি । ৩ বলে ৯ রান লাগলেও তৃতীয় বলটি মিস করে রাসিদ । দুই বলে ৯রান দরকার ছিল টাইটেন্সদের । মারকো জেন্সনের শেষ দুই বলে দুই ৬ হাকিয়ে জয় নিশ্চিত করে গুজরাট টাইটেন্স । ম্যাচ টাইটেন্স জিতলেও উম্রান মালিক তার ৫ উইকেটের জন্যে ম্যাচ সেরা হন ।
হ্যদ্রাবাদের বিপক্ষে এই জয় গুজরাটকে পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গেছে ।



