
প্রিমিয়ার লিগে ফের রোনালদোর গোলে পরাজয় থেকে বেঁচে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে হয়ত ইউনাইটেডের এমন পারফরমেন্সেরই প্রত্যাশা করছিল ভক্তরা। চলতি মৌসুমটি ইউনাইটেডের জন্য অভিশাপের মত। চেলসির বিপক্ষের ম্যাচটি ইউনাইটেডের জন্য ছিল গুরুত্বপূর্ণ। আসন্ন মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় থাকতে হলে সেরা ৬-এ থাকাটা আবশ্যক।
ম্যাচের শুরু থেকেই চেলসি আক্রমণ ও পজেসনে আধিপাত্য চালিয়েছে। মাউন্ট, হেভারটজ ও ওয়েরনার একের পর এক আক্রমণ চালালেও ইউনাইটেডের ডিফেন্স সফলভাবেই আটকে রেখেছিল তাদের। প্রথম হাফ আক্রমণ ও কাউন্টার আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয় হাফেও চেলসির কাছে ছিল পজেসন। এই পজেসন ও আক্রমণের ধারা বজায় রেখেই ৬০তম মিনিটে গোল আসে চেলসির ঝুলিতে।
রাইট ব্যাক রিস জেমসের ক্রস কাই হেভারটজের মাথায় যায়। হেভারটজ হালকা করে লেফট ব্যাক আলোন্সোর পায়ের কাছে পৌঁছে দেয় বলটি, সুযোগ পেয়ে আলোন্সো লো-ভলিতে গোল করে।
ইউনাইটেডের জাহাজ মনে হচ্ছিল ডুবে গেছে, কারণ চেলসির গোলের পর ১ মিনিটের জন্য নীরব হয়ে যায় ইউনাইটেড ফ্যান। কিন্ত রোনালদো সেই নীরবতাকে উদযাপনে রুপান্তর করে। ৬২তম মিনিটে চেলসি মিড ফিল্ডার কানতের লঙ পাস ইউনাইটেড মিড ফিল্ডার মেটিচ ব্লক করে সাথে সাথে কানতের উপর দিয়ে চিপ করে রোনালদোর জন্যে। বলটি পেয়ে কয়েকটি টাচ দিয়ে বুলেট গতির শুট করে গোল করে রোনালদো। এর পর দুই দল আক্রমণ করলেও গোল সংখ্যা একই ছিল।
এই ড্রর কারণে রোনালদোর ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন হয়ত শেষ । অপরদিকে তালিকার তৃতীয় অবস্থানটি নিজেদের করে নিয়েছে চেলসি।



