
আইপিএলের ৪১তম ম্যাচে কলকাতাকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি । ওয়াংখেড়েতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক পান্ত ।
বল হাতে রীতিমত আগুন ঝরালেন দিল্লি’র বলাররা। বিপর্যয়ে ব্যাটিং এ এলোমেলো হয়ে গিয়েছিলো কলকতার ব্যাটিং লাইন।
বোলিং ঝড় শুরু করে সাকারিয়া ও আকসার পাটেল। ম্যাচের দ্বিতীয় ওভারে এরন ফিঞ্চকে শিকার করেন সাকারিয়া ও ৫ম ওভারে ভেঙ্কটেশ আইয়ারকে পেভিলিয়নে ফেরায় আকসার পাটেল ।
এর পর শুরু হয় জাদব ঝড় । দলীয় ৩৫ রানে বাবা ইন্দ্রজিত ও সুনিল নারিনকে বিদায় দেয় কুলদিপ জাদব ।
রান যোগ না করে ফিরতে হয় আন্দ্রে রাসেলকে জাদবের শিকার ছিলেন তিনি। কলকাতার বিপক্ষে নতুন রূপে দেখা দিলেন বাংলাদেশের মুস্তাফিজ। ২০তম ওভারে টিম সাউতিসহ রানা ও রিঙ্কুকে পেভিলিয়নে ফেরায় কাটার মাস্টার। ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ হয় কলকাতার ব্যাটিং ইনিংস ।
আর ফিজের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।
১৪৭ রানের লক্ষে নেমে ইনিংসের প্রথম বলেই প্রিথবি সাহকে হারায় দিল্লি । দ্বিতীয় ওভারে দলীয় রান ১৭তে মিচেল মার্সকে হারায় ক্যাপিটালস ।
এরপর ওয়ার্নার ও ললিত জাদবের জুটিতে ব্যাটিং বিপর্যয় এড়িয়ে যায় দিল্লি। তবে দলীয় রান ৮২ তে ওয়ারনার ও ৮৪তে ললিতকে হারায় পান্তের দল।
দলীয় রান ৮৪তে উমেশ জাদবের বলে বিপাকে পড়ে মাঠ ছাড়ে অধিনায়ক পান্ত। এতেই চাপে পরে যায় দিল্লি। তবে রভমান পাওয়েল ও আকসার পাটেলের জুটিতে লক্ষের কাছে পৌঁছে যায় দিল্লি।
শেষ এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে দিল্লি।



