
আইপিএলের ৫১তম ম্যাচে গুজরাটকে ৫ রানে হারিয়েছে মুম্বাই। টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে নামায় গুজরাট। সিদ্ধান্তটির ফল গুজরাটের আশানুরূপ হয়নি।
ইশান কিষ ও রোহিত সারমার ব্যাটিংয়ের কোন জবাব দিতে পারেনি গুজরাটের বোলাররা। পাওয়ার প্লেতে উইকেট নিতে ব্যর্থ হয় গুজরাট। তবে ৮ম ওভারে ইশান ও রোহিতের ৭৪ রানের জুটি ভাঙতে সক্ষম হয় রাশিদ খান।
২৮ বলে ৪৩ রান করা রোহিতকে প্যাভিলিয়নে ফেরান রাশিদ খান। জুটি ভাঙার পর একের পর এক সফলতা আসতে থাকে গুজরাটের।
দলীয় রান ৯৯ তে সুরিয়া কুমার যাদব, ১১১ রানে ইশানকে হারায় মুম্বাই। ১৪ বল খেলে ৪ রান করে রাশিদ খানের কাছে বোল্ড হন পোলারড।
এরপর টিম ডেভিডের ২১ বলে ৪৪ রানের ব্যাটিং ঝড়ে ১৭৭ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস।
জবাবে গুজরাটের শুরু মুম্বাইয়ের শুরুর চেয়ে ভাল ছিল। ঋদ্ধিমান সাহা ও সুবনাম গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে চাপে পড়ে যায় মুম্বাই। তাদের ১০৬ রানের ওপেনিং জুটি গুজরাটকে জয়ের কাছে নিয়ে যায়। তবে এরপর ঘুরে যায় ম্যাচ।
১৩তম ওভারে বল করতে আসে মুরুগান আস্বিন, একই ওভারে ৩৬ বলে ৫২ করা সুবনাম গিল ও ৪০ বলে ৫৫ করা ঋদ্ধিমান সাহাকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
ওপেনারদের হারিয়ে রানের গতি বাড়াতে নামে অধিনায়ক পান্ডেয়া ও সুধারসান। তবে দুজনই খারাপ ভাগ্যের শিকার হন। অধিনায়ক পান্ডেয়াকে রান আউট হয়ে ক্রিজ ছাড়তে হয় অপরদিকে পোলারডের বলে হিট আউট হয়ে মাঠ ছাড়েন সুধারসান। মিলার ও তিলাক ভারমা ক্রিজে থাকলেও শেষ রক্ষা হয়নি গুজরাটের।
খেলা জিততে শেষ ওভারে মাত্র ৯ রান প্রয়োজন ছিল গুজরাটের। কিন্তু সেই ৯ রানও করতে দেয়নি ডেনিয়েল স্যাম। তার চতুর বোলিংয়ের কারণে ২০তম ওভারে মাত্র ৩ রান আসে গুজরাটের ও ৫ রানে জয় পায় মুম্বাই। ২১ বলে ৪৪ রানের ইনিংসের জন্যে ম্যাচ সেরা হন টিম ডেভিড।



