
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
রোববার (৮ মে) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় খাবার ও পণ্যের তীব্র সংকটের ফলে বেশ বিপাকে চলছে দেশটি। সম্প্রতি দেশের প্রেসিডেন্টের পদত্যাগ চাওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ কারণে তাদের সফর নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
তবে অবশেষে অধিনায়ক দিমুথ করুণারত্নের অধীনে শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দল বাংলাদেশের বিমানবন্দরে পা দিয়েছে। সেখান থেকে সোজা টিমটি হোটেলের উদ্দেশ্যে চলে যায়। সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হবে। পরীক্ষার ফল পাওয়ার অনুশীলনে নামবেন তারা।
১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে লঙ্কানরা টাইগারদের মুখোমুখি হবে।
া।



