
এরলিং হ্যাল্যান্ড। নরওয়ের এই তরুণ স্ট্রাইকারকে বিগত মৌসুমগুলোতে প্রায় সকল বড় ইউরোপীয় ক্লাব তাদের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল। তবে এই সপ্তাহের শুরুতে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসাবে এরলিং হ্যাল্যান্ডকে সই করাতে পারে এই ক্লাবটি ।
হ্যাল্যান্ড তার ভবিষ্যত ক্লাব সম্পর্কে সিদ্ধান্ত নেবেন এমন খবর ও গল্প চলছিল সকল যোগাযোগ মাধ্যমে।
বরুসিয়া ডর্টমুন্ডের সাথে নরওয়েজিয়ান স্ট্রাইকারের চুক্তি অনুযায়ী আসন্ন সামার ট্র্যান্সফার উইন্ডোতে ৬৪ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ হবেন।
হ্যাল্যান্ড মাত্র ২১ বছর বয়সে ১৫০ টিরও বেশি ক্যারিয়ার গোল করেছেন। তার নিখুঁত ফিনিসিং ও পোচিং দক্ষতার জন্য ইউরোপের অনেক অভিজাত ক্লাবের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে তাকে নিয়ে ট্রান্সফার যুদ্ধের আশঙ্কা ছিল।
এছাড়া বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, পিএসজি, লিভারপুল, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে তাদের ক্লাবের হয়ে খেলার প্রস্তাব দিয়েছে। তবে ট্রান্সফার রেস শুরু হওয়ার আগেই ভবিষ্যৎ ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটিকে বেছে নিয়েছেন হ্যাল্যান্ড।



