
ইংলিশ প্রিমিয়ার লিগে এস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফিরেছে লিভারপুল ।
টোটেনহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছিল লিভারপুল। অপরদিকে ম্যানচেস্টার সিটির একের পর এক আরামদায়ক জয়ের কারণে লিগ তালিকার শীর্ষে আছেন তারা।
এস্টন ভিলার বিপক্ষে জয় নিশ্চিত করা ছিল লিভারপুলের জন্যে আবশ্যক। ভিলা পার্কে খেলার শুরুটি ছিল উত্তেজনায় পূর্ণ। তৃতীয় মিনিটে ফ্রেঞ্চ লেফট ব্যাক দিনে ক্রস করলে ব্রাজিলিয়ান লুইজ হেড করে গোল করার চেষ্টা করলে লিভারপুল গোল রক্ষক আলিসন তার হেডার ফিরিয়ে দেয়। তবে ফিরিয়ে দেয়া বল ফের লুইজের সামনে আসলে গোল পোস্ট ফাঁকা পেয়ে গোল করেন তিনি।
পিছিয়ে থাকা লিভারপুল জবাবে অল-আউট আক্রমণে যায়। সেই আক্রমণের ফল পায় তারা মুহূর্তের মধ্যেই। গোল হজমের তিন মিনিট পরই এস্টন ভিলার ডিবক্সে ভিড় জমায় লিভারপুল খেলোয়াড়রা। লিভারপুল উইঙ্গার জোটার ক্রসে গোল পোস্ট ভেদ করার সুযোগ পায় ডিফেন্ডার ভেন্ডাইক তবে তার শুটটি ফিরিয়ে দেয় গোলরক্ষক মারতিনেজ। তবে বলটি প্রতিফলিত হয়ে লিভারপুলের ডিফেন্ডার মাতিপের সামনে যায় যিনি খুব সহজে গোল করে লিভারপুলকে সমতায় নিয়ে যায়। এরপর দুই দল অনবরত আক্রমণ করলেও প্রথম হাফ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয় হাফে পজেসন বজিয়ে রেখে আক্রমণ চালিয়েছিল লিভারপুল। ৬৫ তম মিনিটে লুইস ডিয়াজের অসাধারণ ক্রসে হেডার দিয়ে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যায় সাদিও মানে। এরপর এস্টন ভিলা কাউন্টার আক্রমণে গোল করার সুযোগ পেলেও লিভারপুল গোলরক্ষক আলিসনকে পরাজিত করতে ব্যর্থ হয় তারা। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে। জয়ের ৩ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে ফিরেছে লিভারপুল।
বর্তমানে সিটি ও লিভাপুলের পয়েন্ট সমান হলেও ১টি ম্যাচ কম খেলেছে সিটি।



