
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন সাকিব, সেখান থেকে আসার পর করোনায় আক্রান্ত হন তিনি ।
করোনার কারণে সাকিব প্রথম টেস্ট খেলবেন না এমন খবর পাওয়া গিয়েছিল। তবে করোনা থেকে সেরে উঠেছেন বিশ্ব সেরা অল-রাউন্ডার।
শুক্রবার (১৩ মে) সকালে সাকিবের করোনা নেগেটিভ এসেছে।
করোনা নেগেটিভের খবর নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। কিন্তু প্রথম টেস্টে খেলবেন কি না তা নির্ভর করছে তার ফিট থাকার উপর।
টিম ডিরেক্টর জানান, খেলার মতো ফিট থাকলে দ্রুতই চট্টগ্রামে দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব।
অপরদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,
সাকিবের খেলা না খেলার পুরো বিষয়টা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের উপর।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সাকিবের শরীর খেলার জন্য ফিট থাকলে আজ বিকেলের ফ্লাইটেই চট্টগ্রাম যাবেন। শনিবার অনুশীলনের উপর ভিত্তি করে সাকিবের খেলা, না খেলার সিদ্ধান্ত নেওয়া হবে।



