Ad

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় টাইগারদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
YsRLhv81wJ70DnRdACoSRRc8iIUMULbqRQur3dHi
Durbin News

স্পোর্টস ডেস্ক:দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার রাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। জবাবে প্রোটিয়াদের ২৭৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা।

এই জয়ে বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১১ জয় ও ৫ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বাংলাদেশ। আর ১১ ম্যাচে ৩ জয়, ৬ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। ২১ দশমিক ৩ ওভার ব্যাট করে ৯৫ রানের জুটি করেন তারা। তবে শুরুটা সাবধানি ছিল তামিম-লিটনের। ৯১ বল খেলে দলের স্কোর ৫০ স্পর্শ করেন তারা। ১৯তম ওভারে স্পিনার কেশব মহারাজের বলে ১টি ছক্কা ও ২টি চারে ১৬ রান নেন লিটন।

২২তম ওভারে তামিমের আউটে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন স্বাগতিক পেসার আন্দিলে ফেলুকুওয়া। লেগ বিফোর হওয়ার আগে ৬৭ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করেন তামিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটন-তামিম যে কোন উইকেটে সর্বোচ্চ ৯৫ রান যোগ করেন।

তামিমের আউটের পর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। হাফ সেঞ্চুরির পুর্ণ হওয়ার পরের ডেলিভারিতে মহারাজের বলে বোল্ড হন লিটন। ৬৭ বল খেলে ৫০ রান করেন তিনি। ৫টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান লিটন।

চার নম্বরে নামা মুশফিকুর রহিম, ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১২ বলে ৯ রান করেন তিনি।

দলীয় ১২৪ রানে মুশফিক ফেরার পর দলের রানের চাকা ঘুড়িয়েছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলি। উইকেটে সেট হয়ে দ্রুত রান তুলেছেন তারা। ৩৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সাকিব। ৫০তম হাফ-সেঞ্চুরি করতে ৫০ বলই খেলেন সাকিব।

হাফ-সেঞ্চুরির পর মারমুখী হয়ে উঠেন সাকিব। পরের ১৪ বল থেকে ২৭ রান তুলেন তিনি। ব্যক্তিগত ৭৭ রানে সাকিবকে থামান লুঙ্গি এনগিডি। আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের পথে ৬৪ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কা মারেন সাকিব। ইয়াসিরের সাথে ৮২ বলে ১১৫ রান যোগ করেন সাকিব।

৪২তম ওভারে সাকিবের আউটের আগের বলেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন ইয়াসির। পরের ওভারের প্রথম বলে বোলার রাবাদাকে ক্যাচ দিয়ে আউট হন ইয়াসির। ৪৪ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন ইয়াসির।

সাকিব-ইয়াসিরের পর মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ছোট-ছোট দু’টি ইনিংস খেলেন। এতে দলীয় ৩শ রানের পথ সহজ হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

৪৯তম ওভারে ছক্কা মেরে বাংলাদেশের স্কোর ৩শতে নেন মেহেদি হাসান মিরাজ। শেষ ওভারেও ১টি ছক্কা হাকান মিরাজ। শেষ পর্যন্ত ১৩ বলে ২টি ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। মাহমুদুল্লাহ ১৭ বলে ২৫ ও আফিফ ১৩ বলে ১৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার র্মাকো জানসেন-মহারাজ ২টি করে উইকেট নেন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মত দেখা হয়েছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। ম্যাচে প্রোটিয়াদের জয়ের জন্য ৩৩১ রানের টার্গেট দিয়েছিলো বাংলাদেশ। টার্গেট স্পর্শ করতে পারেনি প্রোটিয়ারা।

এবার ঘরের মাঠের সুবিধা নিয়ে টার্গেট স্পর্শের স্বপ্ন ছিল দক্ষিণ আফ্রিকার। তবে প্রোটিয়াদের ভালো শুরু করতে দেননি বাংলাদেশের বোলাররা। ৩৬ রানের মধ্যে স্বাগতিকদের তিন ব্যাটারকে ফেরত পাঠান দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওপেনার কাইল ভেরেনিকে ২১ ও মার্করামকে ০ রানে শিকার করেন তাসকিন। আরেক ওপেনার মালানকে ৪ রানে থামান শরিফুল।

শুরুর ধাক্কাতেই পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে খেলায় ফেরান ডুসেন ও অধিনায়ক তেম্বা বাভুমা। দলের স্কোর শতরান স্পর্শ করেন তারা। জমে যাওয়া এই জুটি ভাঙ্গতে চেষ্টা চালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক তামিম।

অবশেষে ২৭তম ওভারে তামিমের মুখে হাসি ফোটান শরিফুল। ৫৫ বলে ৩১ রান করা বাভুমাকে আউট করেন শরিফুল।

বাভুমাকে হারালেও, ভড়কে যাননি ডুসেন। ডেভিড মিলারকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ডুসেন।

হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। তবে তার পথে কাঁটা হয়ে দাঁড়ান তাসকিন। ৯৮ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৬ রান করা ডুসেন শিকার হন তাসকিনের।

ডুসেনের আউটের পর দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে পুরোপুরিভাবে ছিটকে ফেলেন স্পিনার মিরাজ। ৪২তম ওভারে ফেলুকুওয়াওকে, আর ৪৪তম ওভারেই জানসেন ও রাবাদাকে এবং ৪৬তম ওভারে মিলারকে শিকার করেন মিরাজ। এতে ৪ উইকেটে ১৯১ থেকে ৯ উইকেটে ২৪২ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার। মিরাজের তোপে ৫১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা।

শেষদিকে বাংলাদেশের জয়কে দীর্ঘায়িত করেন মহারাজ ও এনগিডি। শেষ উইকেটে ২০ বলে ৩৪ রান করেন তারা। শেষ ব্যাটার হিসেবে মহারাজকে বিদায় দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ দশমিক ৫ ওভারে ২৭৬ রানে থামিয়ে দেন মাহমুদুল্লাহ।

৫৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৫৭ বলে ৭৯ রান করে দক্ষিণ আফ্রিকার হার ঠেকাতে পারেননি মিলার। মহারাজ ২৩ ও এনগিডি অপরাজিত ১৫ রান করেন।

বাংলাদেশের মিরাজ ৬১ রানে ৪ উইকেট নেন। তাসকিন ৩৬ রানে ৩টি, শরিফুল ৪৭ রানে ২ উইকেট নেন। ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে উইকেট শুন্য থাকলেও, ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad