খেলাধুলা
আনন্দিত লেম্পারড ক্ষুব্দ ভিয়েরা
ক্রিস্ট্রাল প্যালেসের বিপক্ষের ম্যাচটি ছিল এভারটনের জন্য মরা বাঁচার লড়াই । প্যালেসের বিপক্ষে হারলেই প্রিমিয়ার লিগ থেকে নির্বাসন হত কোচ লেম্পারডের এভারটনের ।
ম্যাচের শুরুর অর্ধেক দেখে মনে হচ্ছিল নির্বাসনের দিকে যাচ্ছিল এভারটন । ২১ তম মিনিটে ভিয়েরার প্যালেসকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায় জ্যঁ-ফিলিপ মাতেতা । পিছিয়ে পরে আক্রমণ করলেও সফলতা আসেনি এভারটনের । ৩৬তম মিনিটে মাতেতার ক্রসে আবারও বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরে এভারটন । ক্রসটি এভারটন গোলরক্ষক পিকফরড ফেরালেও জর্ডান আইয়ুর সামনে পরে যিনি চতুর ভাবে সামান্য ছোঁয়াতে দিয়ে গোল করে । ২-০ ব্যবধানে এগিয়ে প্রথম হাফ শেষ করে দুই দল ।
তবে দ্বিতীয় হাফে দেখা যায় নতুন এভারটনকে । দ্বিতীয় হাফের ৯ম মিনিটে গোল করে কিন। তার গোলে আশার আলো দেখে এভারটন। এরপর খেলার ৭৫তম মিনিটে ব্রাজিলিয়ান রিচার্লিসনের গোলে সমতায় ফিরে এভারটন। প্রথম হাফে এগিয়ে থাকলেও এভারটনের আক্রমণে কোণঠাসায় পরে যায় ক্রিস্টাল প্যালেস। সেই চাপে পরেই একের পর এক ফাউল করতে থাকে প্যালেসের খেলোয়াড়রা । ঠিক তেমনই এক ফাউলে ৮৫তম মিনিটে ফ্রি-কিক পায় এভারটন । ফ্রি-কিক নিতে দাড়ায় ডেমারাই গ্রে’র যার চতুর লোফটেড ক্রসে হেডার দিয়ে গোল করে ইংলিশ স্ট্রাইকার ডমিনিক ক্যালভার্ট-লেউইন। ৩-২ ব্যবধানে এগিয়ে ডিফেন্স ও মাঝ মাঠ ধরে রাখে এভারটন। ৯০ মিনিট শেষে আনন্দে মেতে উঠে গুডিসন পার্ক। ৩৭ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে নির্বাসন থেকে বেঁচে যায় এভারটন ।
ম্যাচ শেষে এভারটন কোচকে দেখা গেছে আনন্দে আত্মহারা। অপরদিকে প্যালেসের কোচ ভিয়েরা ছিল বেশ ক্ষুব্দ । ম্যাচ শেষে ভক্তের গায়ে আঘাত করে প্যালেসের কোচ ভিয়েরা।
ভিয়েরার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে তবে বিস্তারিত এখনও জানা যায়নি।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







