Ad

ফের ব্যর্থ চেন্নাই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
q
Durbin News

মৌসুমের শুরু থেকেই দুর্ভাগ্য নিয়ে ঘুরছে চেন্নাই । একের পর এক হারের কারণে পয়েন্ট তালিকার ৯ম তাদের অবস্থান । ভাবতেই অবাক লাগে যে গত আসরের চ্যাম্পিয়নদের এই করুন দশা ।

আইপিএলের ৬৮তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই ও রাজস্থান । টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক ধনি । খেলার প্রথম ওভারেই বোল্টের কাছে পরাস্থ হয় ওপেনার গায়কোয়াড় । প্রথম উইকেট পতনের পর ক্রিজে নামে মইন আলী । তার মারমুখে ব্যাটিংয়ের সাথে সহায়তা করে কনওয়ে । দুজনে মিলে ৩৯ বলে করে ৮৩ রানের চমৎকার জুটি । তবে ৮ম ওভারে আসুইনের বলে কনওয়েকে হারায় চেন্নাই । এর পর অল্প কয়েক রানের ব্যাবধানে জাগাদেসান ও রাইডুকে হারায় হলুম আর্মিরা । ধনি ও মইন আলীর ৫১ রানের জুটি হলেও রানের গতি ছিল কম । ১৯তম ওভারে ধনি ও ২০তম ওভারে মইন আলীকে প্যাভিলিয়নে ফেরায় রাজস্থান । মইন আলীর ৫৭ বলের ৯৩ রানের ইনিংসের কারণে ১৫০ রান নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই ।

তবে রাজস্থানের ব্যাটসম্যানদের কাছে এই রান বলা যায় নগণ্য । প্রথম ওভারেই ওপেনার যশস্বী জয়সওয়াল তার দক্ষতা প্রকাশ করে । দুই বলে দুই চার হাকিয়ে শুরু করে রাজস্থানের ইনিংস । তবে দ্বিতীয় ওভারে এই আসরের তাদের ব্যাটিং নায়ক বাটলারকে হারায় রাজস্থান । এরপর জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে পাশে দাড়ায় সাঞ্জু স্যামসন। তবে কয়েক ওভার পাশে থেকে সেন্টনারের বলে পরাস্থ হন স্যামসন। এরপরে পাডিকাল নামলেও মাত্র ৩ রান করে মইন আলীর কাছে বোল্ড হন তিনি। খেলা যখন মনে হচ্ছিল চেন্নাইয়ের অনুকুলে যাচ্ছে ঠিক তখনই মাঠে নামে রবিচন্দ্রন অশ্বিন । জয়সওয়ালের সাথে মিলে রানের চাপ কমাতে সক্ষম হয় তারা। তবে প্রাসান্তের বলে আউট হয়ে মাঠ ছাড়তে হয় জয়সওয়ালকে। এরপর শিমরন হেটমায়ারকেও আউট করে এই লেগ স্পিনার । কিন্তু রিয়ান পারাগের সাথে জুটি করে খেলার ২ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায় রাজস্থান । অশ্বিনের ম্যাচ জেতানো ২৩ বলে ৪০ রানের ইনিংসের পাশাপাশি তার অলরাউন্ড পারফর্মেন্সের জন্য ম্যাচ সেরা হন তিনি ।

এ নিয়ে ১৪ ম্যাচ খেলে ১০টি হেরেছে চেন্নাই । অপরদিকে ১৪ ম্যাচে ৯টি জিতে তালিকার দ্বিতীয়তে আছে রাজস্থান ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad