
কয়েক মৌসুম যাবত চলছে এমবাপ্পের ক্লাব বাছাই নিয়ে আলোচনা । পিএসজির সাথে চুক্তি ছিল ২০২২পর্যন্ত । তবে ২১মে(শনিবার) বছরে ৮৭৫কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। ২০২৫ পর্যন্ত প্যারিসিয়ানদের হয়ে খেলবেন বিশ্বকাপ জয়ী এমবাপ্পে ।
এমবাপ্পে তার নতুন চুক্তি সাক্ষর করার আগে পার্ক দেস প্রিন্সেসে ভক্তদের জানান "আমি আমার শহর প্যারিসে থাকতে পেরে অনেক খুশি" । নতুন চুক্তিতে প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেছেন তিনি ।
চলতি মৌসুমের শুরুর আগের থেকে পিএসজি এবং রিয়ালের মধ্যে চলছিল ট্রান্সফার যুদ্ধ । তাদের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ছিল ২৩ বছর বয়সী গোল্ডেন বয়।
এমবাপ্পে বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিভা । ২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসে যোগ দেন এমবাপ্পে । এই মৌসুমের শুরুতে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। নেইমার, মেসির সাথে জিতেছেন ফরাসি লীগ । তবে চ্যাম্পিয়নস লীগে মাদ্রিদের কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে বিদায় নিতে হয় প্যারিসিয়ায়ানদের ।



