Ad

যা ঘটেছে তা বিশ্বাস করার মতো নয়!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
eqeq
Durbin News

ইংলিশ প্রিমিয়ার লিগের ২১-২২ মৌসুমের শেষদিনে চলেছে নাটক আর নাটক। শিরোপার জন্যে খেলছে লিভারপুল ও সিটি। অপর দিকে চ্যাম্পিয়নস লিগ খেলার স্থান নিশ্চিত করার জন্য খেলেছে লন্ডনের টোটেনহাম ও আরসেনাল।

লিগ জেতার জন্য যে সমীকরণ ছিল তা ছিল জটিল। উল্ভসের বিপক্ষে লিভারপুলের জয় ছিল বাধ্যতামূলক ও সিটির ড্র বা হারাও ততটাই গুরুত্বপূর্ণ। তবে শিরোপার জন্য লড়াই করা দুই দলের শুরু ছিল শোচনীয়। উল্ভসের বিপক্ষে মাঠে নেমেই ৩য় মিনিটে গোল হজম করে লিভারপুল। অপর দিকে এস্টন ভিলার কাছেও ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল সিটি। সিটি তাদের প্রথম হাফ শেষ করেছিল ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে। তবে ২৪তম মিনিটে মানের গোলে আশার আলো দেখে লিভারপুল। ১-১ ব্যবধানে প্রথম হাফ শেষ হয় এই খেলায়।

দ্বিতীয় হাফে লিভারপুলের আশা আরও বেড়ে যায়। কারণ সাবেক লিভারপুল খেলোয়াড় কোটিনহোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এস্টন ভিলা। তখন শিরোপা বিজয়ের জন্য লিভারপুলের দরকার ছিল ১ গোল। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে এতিহাদ যখন ঠান্ডা ঠিক তখনই আসে পেপের ট্রাম্প কার্ড। সিলভার পরিবর্তে জার্মান মিড ফিল্ডার গুন্ডুয়ানকে নামায় পেপ। এরপর ৭৬তম মিনিটে গোল করে সেই মিড ফিল্ডার। প্রথম গোল হওয়ার ২ মিনিট পরই দ্বিতীয় গোল করে সিটিকে সমতায় নিয়ে আসে রোদ্রি। সমতায় ফিরে আর দেরি করেনি সিটি। ৮১ তম মিনিটে ডিভ্রুইনার পাসে আবার গোল করে গুন্ডুয়ান। ৩-২ ব্যবধানে এগিয়ে শিরোপা নিশ্চিত করে সিটি। অপরদিকে উল্ভসকে ৩-১ ব্যবধানে হারিয়েও ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া হয় লিভারপুলের।

চ্যাম্পিয়নস লিগের স্পটের লড়াইয়ে, আরসেনাল খেলেছে এভারটনের বিপক্ষে ও টোটেনহাম খেলেছে নরউইচ সিটির সাথে। আরসেনাল এভারটনের বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতলেও টোটেনহামের ৫-০ ব্যবধানের জয়ে ২ পয়েন্ট ব্যবধানে লিগের ৪র্থ স্পট দখল করেছে কোচ কোন্তের টোটেনহাম।

লিগে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছে সালাহ ও সন। প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জিতেছে সন। গোল্ডেন বুটের পাশাপাশি সর্বচ্চ এসিস্টের পুরষ্কারও পেয়েছে মোহাম্মদ সালাহ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad