Ad

ক্রিকেটার সাকিব এবার হাজির হলেন ওয়েটার বেশে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
TH12SHAKIB
Durbin News

ক্রিকেটার সাকিব আল হাসান নয়, এবারে ওয়েটার সাকিব আল হাসানকে দেখার পালা দর্শকের। নেটদুনিয়ায় জোর গুঞ্জন, তবে কি এবার মাঠ ছেড়ে ফুটপাথে নামলেন সাকিব?এমন অদ্ভুত প্রশ্ন জন্ম নেবার কারণ গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডেরর পোস্টকৃত একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা একটি এলাকায় রাখা হয়েছে কিছু ফুড কার্ট এবং খাবার টেবিল। পেছনে যত্রতত্র দাঁড়ানো কিছু মানুষ। কেউ বসেছেন টেবিলে। তবে ছবিটির মূল আকর্ষণ, একটি ফুচকা ভ্যানের পাশে ওয়েটারের বেশে ফাস্ট ফুড ও ড্রিংক হাতে দাঁড়িয়ে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান।ছবিটি পোস্ট করামাত্রই দ্রুত তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টটির ক্যাপশনে সাকিব তেমন কিছুই লেখেননি। তবে সেখানে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীনফোন ও তাদের মাই জিপি ক্যাম্পেইনকে তিনি মেনশন করেছেন।ঠিক কী কারণে এমন অদ্ভুতবেশে সাকিব, সে বিষয়ে ভক্তদের কৌতূহল না মিটলেও ধারণা করা যায়, গ্রামীণফোনের কোনো বিজ্ঞাপনে অভিনয় করতে গিয়েই হয়তো ওয়েটারের বেশ ধারণ করেছেন তিনি।অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট খেলায় যেমন বিশ্বসেরা, তেমনি মডেলিংয়ের জগতেও তার জুড়ি মেলা ভার।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নানান রূপে হাজির হয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন এই স্পোর্টসম্যান। ক'দিন আগেও গ্রামীণফোনের আরেকটি বিজ্ঞাপনে বাসের হেলপার সেজে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন সাকিব। এর আগে আরেকটি প্রোমোশনাল ক্যাম্পেইনের জন্য চালের আড়তদার রূপে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন তিনি। সেসময় দেখা যায়, আশপাশে রাখা কয়েকটি বস্তার মাঝে ক্যাশ বাক্সের পেছনে বসে রয়েছেন তিনি। পরনে সাদা লুঙ্গি ও ফতুয়া। সামনে হিসেবের খাতা। প্রথম দেখায় তাকে পুরান ঢাকার কোনো বনেদি বাড়ির ব্যবসায়ী কর্তা ভেবে ভুল হতে বাধ্য।এদিকে সাকিবের এমন ওয়েটার বেশের ছবিটিতে ভক্তদের ব্যাপক সাড়া পড়েছে। কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই ছবিটিতে পড়েছে প্রায় দুই লক্ষ লাইকস, শেয়ার হয়েছে হাজারেরও বেশি।প্রিয় অলরাউন্ডারকে নিয়ে কমেন্টবক্সে রসিকতা করতেও ভুলেননি অনেকে। বাদ পড়েননি তারকারাও।গীতিকার রবিউল ইসলাম জীবন কমেন্টে মজা করে লিখেছেন, 'ভাই! এদিকে এক প্লেট ফুচকা দেন। ঝাল একটু বাড়িয়ে দিয়েন!'তবে অধিকাংশ ভক্তই সাকিবের এমন বহুমুখী প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়েছেন অভিনন্দন ও শুভকামনা। ওয়েটারবেশে এ ছবি পোস্ট করার কিছুক্ষণ পর পরই আরেকটি ভিডিও নিজের ফেসবুক পেইজে প্রকাশ করেন এ অলরাউন্ডার। সেখানে তিনি জানান, হাল আমলের জনপ্রিয় ক্লদিং ব্র‍্যান্ড ব্লু-চিজের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। তাই শুধু খেলার মাঠই নয়, মডেলিংয়ের জগতেও যে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন এই অলরাউন্ডার, তা সহজেই অনুমান করে নেয়া যায়।এদিকে কিছুদিন আগেই, সাকিবের অধিনায়কত্বে এশিয়া কাপ সফর শেষে খালি হতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে এবারে মাত্র তিনদিনেই শেষ হয়েছে টাইগারদের এশিয়া কাপ যাত্রা। টুনার্মেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ করেও শেষ পর্যন্ত শ্রীলংকার কাছে দুই উইকেটে হারে সাকিব বাহিনী। এশিয়া কাপে ভরাডুবির পর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আবারও মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন শুরু করছেন ক্রিকেটাররা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad