Ad

কত টাকা পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী মেয়েরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
306372093_1510966716013427_6279161115152094588_n-13b2e86bedd04dd00e8755bca7a603c7
Durbin News

প্রথম বারের মতো সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল টিম। এ উপলক্ষে পুরো দেশে বিরাজ করছে উৎসবের আমেজ। দেশবাসী কে ঐতিহাসিক এই বিজয় উপহার দেয়ার পর নারী ফুটবল দলের জন্য একে একে আসছে আসছে আর্থিক পুরস্কারের ঘোষনা। এখন পর্যন্ত যার পরিমান দাড়িয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। এছাড়া এলাকাভিত্তিক খেলোয়াড় দের জন্য আলাদা পুরস্কারের ঘোষনা এসেছে। প্রথমবারের মতো সাফ ট্রফি জিতে বুধবার দেশে ফিরেছে নারী ফুটবল দলের মেয়েরা। এর আগেই তাদের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া প্রতিষ্ঠান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গনমাধ্যমের কাছে জানান, ‘ঐতিহাসিক অর্জন এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে গোটা জাতিকে গর্বিত করেছে নারী ফুটবল দল।' তাদের চেষ্টার প্রতি সমর্থন এবং প্রশংসা জানাতে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন তিনি। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসে দেশের অন্যতম বৃহৎ নির্মাণসংস্থা তমা গ্রুপ। ট্রফি জিতে আসা মেয়েদের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষনা দিয়েছে তারা। বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মীদের সামনে এই ঘোষণা দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। যিনি একইসাথে বাংলাদেশ ফুটবম ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।বিসিবি এবং তমা গ্রুপের পর সাফজয়ী জন্য পুরস্কার ঘোষনার মিছিলে যোগ দিয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান- শারমিন সালাম। নিজের ব্যক্তিগত উদ্যোগে সাবিনাদের ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনিও।বুধবার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বাফুফের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী গনমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন এই তথ্য। সাবিনা সানজিদাদের ঐতিহাসিক এ অর্জনে আনন্দে ভাসছে গোটা দেশ। শুভেচ্ছা অভিনন্দনের পাশাপাশি ক্রমাগত বাড়ছে পুরস্কারের ঘোষনা। ইতিমধ্যে সাফজয়ী নারী দলকে সংবর্ধনা এবং উপহার দেয়ার ঘোষনা দিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান- বসুন্ধরা গ্রুপ। টুর্নামেন্টের ফাইনালে খেলা ১৪ ফুটবলারের মধ্যে ১৩ জনই ছিলেন বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংসের খেলোয়াড়। সেজন্য ধারণা করা হচ্ছে বড় আকারের উপহার দেয়া হবে এই গ্রুপের পক্ষ থেকে। অন্যদিকে সাফ জয়ী নারী ফুটবল খেলোয়াড়দের জন্য বিভিন্ন অঞ্চল ভিত্তিক পুরস্কারও দেয়া হচ্ছে। বিজয়ী মেয়েদের আট জন ছিলেন কলসিন্দুর থেকে উঠে আসা। ইতিমধ্যে তাদের পরিবারকে ফুল এবং মিষ্টি খাইয়ে বরণ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। একইসাথে কলসিন্দুরের আট খেলোয়াড়ের পরিবারকে ৫০ হাজার করে মোট চার লাখ টাকা অনুদানও দেওয়া হয়েছে। একইরকম ভাবে স্থানীয় তিন খেলোয়াড়ের জন্য পুরস্কারের ঘোষনা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শিরোপাজীয় দলের তিনজন সদস্য এবং একজন সহকারী কোচের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তাদের সবাইকে এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস।অপরদিকে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করা আসা নারী দলের গোলরক্ষক রূপনা চাকমার ঘর বানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবার পর মঙ্গলবার ফুল, মিষ্টি এবং দেড় লাখ টাকা উপহার দিতে তার বাড়িতে গিয়েছিলেন রাঙামাটির জেলা প্রশাসক। এ সময় সাথে থাকা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে রুপনা চাকমার জরাজীর্ণ ঘরের ছবি। যা মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। রূপনা চাকমার ঘরের দৃশ্য নজরে আসার পর তার জন্য নতুন ঘর নির্মানের নির্দেশনা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad