Ad

সাফ জয়ীদের মালামাল চুরি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
krishna
Durbin News

একদিকে দেশজুড়ে বাঁধভাঙা উল্লাস, আরেকদিকে হতাশ সাফ শিরোপাজয়ী তারকা কৃষ্ণা রাণী সরকার। দেশে ফেরার একদিন না যেতেই তাদের ব্যাগ থেকে চুরি গেছে প্রায় আড়াই লাখ টাকা। গতকাল জমকালো আয়োজনে এয়ারপোর্টে বরণ করে নেওয়া হয় সাফ শিরোপাজয়ী প্রমিলা ফুটবলারদের। এয়ারপোর্ট থেকে ছাদখোলা বাসে ট্রফি হাতে শোডাউন হয় বাফুফে পর্যন্ত।এরপরই বাঁধে বিপত্তি। ব্যাগ খুলতেই কৃষ্ণা দেখেন টাকার ব্যাগের চেইন খোলা। সেখানে রাখা মোটা অংকের ডলারও নেই। সব মিলিয়ে বাংলাদেশী মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা চুরির দাবি করেন এই ফুটবলার। শুধু কৃষ্ণার ব্যাগই নয়, আরো কয়েক ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিলো বলেও জানা গেছে। এদের সবার ব্যাগ থেকেই নেপাল থেকে আনা বেশ কিছু ডলার চুরি হয়েছে। কৃষ্ণা জানান, দেশে ফেরার পর বড় আয়োজনের কথা মাথায় রেখেই হ্যান্ড ব্যাগটি বড় লাগেজের ভিতর রাখেন। আর এতেই যেনো হয় সর্বনাশ! সারাদিনের উল্লাস-আনন্দের জোয়ার কেটে যায় রুমে ফিরতেই। লাগেজ ফিরলেও সেখানে ছিলো কোনো অর্থ। নেপালে ইতিহাস গড়ে ২১ সেপ্টেম্বর দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাবিনার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর দুইটাই দেশে ফেরার পর বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় শিরোপাজয়ীদের। কেক কেটে উদযাপনের পর সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় ট্রফি হাতে ছাদখোলা বাসে উঠেন প্রমিলা তারকারা। এয়ারপোর্ট থেকে বাফুফেতে পৌঁছান দলের সদস্যরা। রাস্তা দু'ধারে হাত নেড়ে আর ফুল দিয়ে চ্যাম্পিয়নসদের শুভেচ্ছা জানান সর্বস্তরের জনগণ। ভ্রমণ ক্লান্তি আর আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে ব্যাগের মালামাল নিয়ে ভাবেনি কেউই। রুমে ফিরতেই সারাদিনের আনন্দটাই যেনো মাটি হয়ে যায় কৃষ্ণাদের। বিমানবন্দরে এর আগেও অনেক প্রবাসী অর্থ সহ জরুরী অনেক মালামাল চুরির অভিযোগ জানিয়ে আসছিলেন। তবে, এ ব্যাপারে কর্তৃপক্ষকে নিতে দেখা যায়নি বড় কোনো পদক্ষেপ। বিমানবন্দরের এমন অব্যবস্থাপনা নিয়ে অনেকেই ইতিপূর্বে আওয়াজ তুললেও মেলেনি কোনো সমাধান। এবার দেশের জন্য ট্রফি জয় করা কৃষ্ণা রাণীরাই এর ভুক্তভোগী। উষ্ণ অভ্যর্থনায় দেশে ফেরার দিনই খোয়াতে হলো মোটা অংকের অর্থ। উত্তেজনার আমেজটাও যেনো ফিঁকে হয়ে গেলো কৃষ্ণা-শামসুন্নাহারদের। এদিকে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে ৫০০ ডলার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে হারিয়েছে ৪০০ ডলার। তবে, কৃষ্ণার কথা অনুযায়ী অন্যান্য ফুটবলারদের চুরি যাওয়া অর্থ সহ এর পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা। এ ব্যাপারে তদন্ত কিংবা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। অবশ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সবকিছু খতিতে দেখা হবে বলে জানানো হয়েছে।সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপাল প্রমিলাদের ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েন বাংলাদেশী মেয়েরা। প্রথমবারের মতো শিরোপা নিজেদের করেন কৃষ্ণা, সাবরিনারা। দেশের পক্ষে তিন গোলের দু'টিই করেন কৃষ্ণা রাণী সরকার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা উঁচিয়ে ধরে লাল-সবুজের বাংলাদেশ।সাফ-এর সেমিফাইনাল জয়ের পরে দেশবাসীর কাছে দোআ চেয়ে নারী ফুটবল তারকা সানজিদা একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই রাতারাতি তৈরি করা হয়েছিলো ছাদখোলা বাস, যাতে করে সানজিদাদের স্বপ্নের ট্রফি প্রদর্শিত হয় ঢাকার এক তৃতীয়াংশ রাজপথ জুড়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad