Ad

বাংলাদেশে দেখা যাবে না টি২০ বিশ্বকাপের খেলা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Bangladesh-qualify-2022-T20-WC
Durbin News

এবার আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ম্যাচগুলো বাংলাদেশী টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। সাম্প্রতিক ডলার সংকটের জেরে কেন্দ্রীয় ব্যাংক হতে ছাড়পত্র না পাওয়ায় দেশের বাইরে অর্থ লেনদেন করতে পারছে না দেশীয় চ্যানেল গুলো। ফলে বিশ্বকাপের মত বড় ইভেন্টের সম্প্রচার স্বত্বাধিকারীদের কাছ থেকে দেশে সম্প্রচারের রাইটস কিনে নেওয়া এখন অনেকটাই অনিশ্চিত।চলতি বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্টিত হতে চলছে টি টুয়েন্টি বিশ্বকাপ। অংশ নিতে যাওয়া ষোল দল ইতিমধ্যেই শুরু করেছে প্রস্তুতি। এরই মধ্যে দলগুলো ঘোষানা করেছে নিজেদের স্কোয়াড । এবার বাংলাদেশ কোন বাছাই পর্ব নয় বরং সরাসরি খেলবে বিশ্বকাপের মুল পর্বে। দলগুলোর মত বিশ্বের বিভিন্ন দেশের টিভি ও রেডিও চ্যানেল গুলো ইতিমধ্যেই জোর প্রস্ততি শুরু করছে নিজ দেশে খেলা সম্প্রচারের। ঠিক তখনই বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এর কারন বাংলাদেশ ব্যাংকের লেটার অফ ইন্টেন্ট কিংবা ছাড়পত্র না পাওয়া।মুলত বিশ্বব্যাপী ডলার সংকট মোকাবেলা ও দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে কেন্দ্রীয় ব্যংক বৈশ্বিক লেনদেনে আরোপ করেছে নানা রকম শর্ত।এই শর্তের বেড়াজালে ছাড়পত্র পাচ্ছে না দেশীয় টিভি চ্যানেলগুলো। তাই সম্ভব হচ্ছে না ব্রডকাস্ট রাইটস কেনার মত বৈদেশিক লেন দেন। এই জটিলতায় দেশীয় প্রতিষ্টান টি স্পোর্টস এবং জি টিভির মত প্রতিষ্টান গুলো এখনো পরিশোধ করতে পারেনি এশিয়া কাপের ব্রডকাস্ট রাইটস ক্রয়ের বকেয়া অর্থ। এশিয়া কাপ ২০২২ এর ব্রডকাস্ট হোল্ডার ছিল স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আসন্ন ২০২২ টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্রডকাস্ট রাইটস হোল্ডার একই প্রতিষ্টান।এশিয়া কাপের টিভি রাইটস এর অর্থ বকেয়া থাকায় স্টার স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে দেশীয় টিভি চ্যানেলগুলোর।এর ফলে আসন্ন বিশ্বকাপে টিভি রাইটস নাও পেতে পারে দেশীয় কোন প্রতিষ্টান। সেক্ষেত্রে বিশ্বকাপের মত বড় ইভেন্ট হতে বঞ্ছিত হবেন দেশীয় সমর্থকেরা।এই টিভি স্বত্বের ক্রয় বিক্রয় সংশ্লিষ্টরা বলছেন দেশে আন্তর্জাতিক খেলা দেখানোয় রাজস্ব বোর্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে বিশেষ পদ্ধতি গত নিয়ম।তবে সাম্প্রতিক সময়ে ডলার নিয়ে কড়াকড়ির জেরে অনুসরন করা হচ্ছে না আগের সেই নিয়ম। তাই পরিশোধ করা সম্ভব হয় নি এশিয়া কাপের অর্থ।এই জটিলতা চলমান থাকলে টি টুয়েন্টি বিশ্বকাপ ছাড়া ও আসন্ন অক্টোবরে সিলেটে অনুষ্টিতব্য নারী এশিয়া কাপ সম্প্রচার ও হুমকির মুখে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন স্বত্ব ক্রয় করা না গেলে শুধু দর্শক কিংবা প্রতিষ্টান গুলো ক্ষতিগ্রস্থ হবে তা নয়, সরকারও হারাবে বড় অংকের রাজস্ব। তাই সকলের প্রত্যাশা দ্রুততম সময়ে শর্তে শীথিলতা এনে চ্যানেলগুলকে বৈদেশিক লেনদেনে সহয়তা করবে কেন্দ্রীয় ব্যাংক।এবার দেশে টি টুয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার চেষ্টা করছে টি স্পোর্টস, জি টিভি, র‍্যাবিট হোল বিডি এবং নাগরিক টিভি। তবে ক্রিকেটের স্বত্ব সম্প্রচারে জটিলতা দেখা গেলে ও সমস্যা হবে না বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারে। ডলার সংকটের বহু আগেই ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে টি স্পোর্টস।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad