Ad

সাফজয়ী মেয়েদের ১ কোটি টাকা দেবে সেনাবাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
22194_saf
Durbin News

প্রথমবারের মতো সাফ জিতে আসা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কারের ঘোষনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনাও দেয়া হবে তাদের পক্ষ থেকে। শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি তে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।এ নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ঘোষিত আর্থিক পুরস্কারের মোট পরিমান দাড়িয়েছে আড়াই কোটি টাকারও বেশি। এদিকে বাংলাদেশকে ঐতিহাসিক মুহুর্ত উপহার দেয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কৃত করার ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গনমাধ্যমের কাছে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, হাসান জাহিদ তুষার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। জাতিসংঘ অধিবেশন থেকে ফেরার পর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলারদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেবেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব গনমাধ্যমের কাছে জানিয়েছেন, নারী ফুটবলারদের মধ্যে যাদের ঘর প্রয়োজন, তাদের জন্য ইতিমধ্যে ঘর নির্মাণের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এছাড়া সাফজয়ী অন্যান্য মেয়েদের ঘরবাড়ির অবস্থা কেমন, সে বিষয়েও খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছেন। নেপালে অনুষ্ঠিত সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে গত সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে জোড়া গোল করে কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশ দলের তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এর আগে পুরো টুর্নামেন্টের সকল ম্যাচে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। যার পূর্নতা পেয়েছে গত সোমবার। সেদিন ফাইনাল জেতার মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল। ঐতিহাসিক এই জয়ের পর আনন্দ উৎসবে মুখরিত হয়েছে পুরো দেশবাসী। সাফজয়ী মেয়েরা দেশে ফেরার পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছে তাদের।এছাড়া অভূতপূর্ব এই বিজয় উপহার দেয়ার কারণে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষনা দেয়া হয়েছে নারী দলের জন্য।এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষনা দিয়েছে প্রথমেই। বুধবার সাফজয়ী মেয়েরা দেশে ফেরার আগেই পুরস্কারের তথ্য নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এরপর সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসে দেশের অন্যতম বৃহৎ নির্মাণসংস্থা তমা গ্রুপ। বুধবার দুপুরে বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মীদের সামনে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি একইসাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।এরপর এনভয় গ্রুপের চেয়ারম্যান- শারমিন সালাম ও যুক্ত হয়েছেন পুরস্কার ঘোষনার তালিকায়। নিজের ব্যক্তিগত উদ্যোগে সাবিনাদের ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।প্রথমবার মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ঐতিহাসিক বিজয় উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এই অর্জনে আনন্দিত হয়ে পুরস্কার ঘোষনার তালিকাও বাড়ছে।ইতিমধ্যে সাফজয়ী নারী দলকে সংবর্ধনা এবং উপহার দেয়ার ঘোষনা দিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান- বসুন্ধরা গ্রুপও।পাশাপাশি খাগড়াছড়ি জেলার তিন ফুটবলার এবং একজন সহকারী কোচ এক লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া ময়মনসিংহ জেলার আট ফুটবলার দেয়া হয়েছে মোট চার লক্ষ টাকার পুরস্কার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad