আইপিএলের আগে ভারতীয় বংশোদ্ভুত বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পরিবারের সদস্যদের নিয়ে ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন অজি অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবরটি জানান নবদম্পতি।

দৃষ্টিনন্দন ছবিটি পোস্ট করে বিনি রমন লেখেন, ‘ভালবাসা হল সম্পূর্ণতার অনুসন্ধান। তোমার সঙ্গে আমি সেই সম্পূর্ণতাকে অনুভব করি।’

সেই পোস্টে ব্রাইড, গ্রুম ইমোজিও ব্যবহার করেন বিনি। দুইবছর ধরে ডেটিংয়ের পর বাগদানের কথা ঘোষণা করেছিলেন ম্যাক্সওয়েলরা।

citytouch 728-X-90

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে দু’জনের দেখা। এরপর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে বিনির সঙ্গে বাগদান সারেন ম্যাক্সওয়েল। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা বিনি। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।

এ দিকে, কয়েকদিন পরেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নামবেন ম্যাক্সওয়েল। গত বছর খুব ভালো খেলেছিলেন তিনি। এবারেও সেই ফর্ম ধরে রাখতে চান তিনি।