Ad

জামাল ভূঁইয়াদের সাথে মাঠে ফুটবল খেললো মিম,সিয়াম,রাজসহ পুরো দামাল টিম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jamal-tariq-khela71
Durbin News

সিনেমা মুক্তির পূর্বে প্রচারণায় এমন অভিনব পরিকল্পনা এর আগে হয়নি কখনো। এবারই প্রথম এক অদ্ভুত সুন্দর প্রচারণা চালালো রায়হান রাফির দামাল টিম।২৮ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘দামাল’। মুক্তির আগে দারুণ সব প্রচারণা পরিকল্পনা দিয়ে তাক লাগিয়ে দিচ্ছে পুরো টিম। এবার তেমনই এক অন্যরকম প্রচারণা চালালো প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। সেই প্রচারণার অংশ হিসেবেই বসুন্ধরা কিংস বনাম দামাল টিম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।২২ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় সিনেমার শুটিং ছাড়া সত্যিকারের ফুটবল ম্যাচ খেললেন এক ঝাঁক তারকাশিল্পী। ‘দামাল’ সিনেমা টিমের আমন্ত্রণে খেলা খেলতে ও দেখতে এসেছিলেন দেশের তারকাশিল্পীরা।'দামাল' ছবিতে ফুটবল টিমের স্ট্রাইকার দুর্জয় হচ্ছেন সিয়াম আহমেদ। আর মুন্না চরিত্র নিয়ে অধিনায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। সিনেমায় খেলার মাঠে তারা কেমন পারফর্ম করবেন তার একটা ট্রেলার দেখালেন বাস্তব খেলার মাঠে। রাজ সিয়াম এর পাশাপাশি ‘দামাল’ টিমের হয়ে মাঠে আরও খেলেছেন বিদ্যা সিনহা মিম, সৌমিক, সুমিত, সোলায়মান সুখন, আয়মান সাদিক, জামাল ভুঁইয়া, সোহেল মণ্ডল, এফএস নাঈমরা।এ সময় খেলা উপভোগ করতে ও দামাল টিমকে প্রেরণা দিতে দর্শক সারিতে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সমু সৌধুরী, অভিনেত্রী নিপুণ, সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই।তবে প্রচারণার জন্য খেললেও প্রতিদ্বন্ধীতাপূর্ণ ম্যাচে দুই দলই নিজেদের সবটা উজাড় করে দিয়ে খেলেছে। ম্যাচের প্রথমার্ধে ইমরুল হাসানের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন বসুন্ধরা কিংসের মোরসালিন।দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে টিম 'দামাল'। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড লাইনে খেলা দেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গোলেই ম্যাচ ড্র করেছে টিম দামাল।পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেছেন তিনি। বসুন্ধরা কিংস ও দামাল টিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় ১-১ গোলে ড্র ফলাফল দিয়েই।।ম্যাচ শেষে 'দামাল' সিনেমার অধিনায়ক মুন্না চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ বললেন, 'এমন একটি আয়োজন করে সিনেমার প্রচারণা খুব কমই হয়। সেটা আমরা দামাল টিম করছি। আশা করি আমাদের এই পরিশ্রম স্বার্থক হবে। সবাই দামাল দেখতে হলে আসবেন।'উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় ‘দামাল’ ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফি। চিত্রনাট্য লিখেছেন নাজিম- উদ- দৌলা। স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস বাংলাদেশের ফুটবলে অনেক আবেগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে ঘটনাকে তুলে আনতে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন জামাল ভূঁইয়া, জিকোদের মত জাতীয় দলের পেশাদার ফুটবলাররা।এই ম্যাচ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ‘এটা আসলে অনেকটা মজা করে খেলা। একটা চমক। এখানে আলাদা দল নেই। দুই দলই ‘দামাল’। এটা আনন্দ ম্যাচ। আমরা দেখাতে চেয়েছি, একটি সিনেমাকে ঘিরে যে এত বড় আয়োজন করা যায় সেটি। কারণ অনেককেই বলতে শুনি, বাংলা সিনেমা হয় না। এটার প্রমোশন হয় না। এসব যাবতীয় ‘হয় না’র বিরুদ্ধে আমাদের এই ম্যাচ। আমরা এখানে প্রচুর তারকাদের পেয়েছি। আমাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভাইকে পেয়েছি। এরচেয়ে বড় চমক বা মজা কী হতে পারে। বাংলাদেশে প্রথমবারের মতো এতো তারকা একসাথে ফুটবল খেলছে।"মুক্তি প্রতিক্ষীত দামাল সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, শাহানাজ সুমীসহ অনেকেই।স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস নিয়ে নির্মিত মুক্তিযুদ্ধের চেতনার এই সিনেমা দর্শকের মন জয় করতে পারবে বলে বিশ্বাস সকলের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad