Ad

আবারো শেয়ার কেলেঙ্কারি তদন্তে নাম আসলো সাকিবের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (15)
Durbin News

শেয়ার ক্রয় বিক্রয় কারসাজিতে আরো একবার নাম উঠে এসেছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির রিপোর্ট অনুযায়ী এবার সাকিব জড়িত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেনের অনিয়মে।তবে তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। গত ৩০ শে অক্টোবর বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে। এই নিয়ে গত দুই বছরে মোট পাচটি কোম্পানির শেয়ার সংক্রান্ত জালিয়াতির তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেল দেশ সেরা এই ক্রিকেটারের। পৃথক প্রতিটি তদন্ত রিপোর্টের বিশ্লেষনে দেখা যায় রহস্য জনক ভাবে প্রতিবারই একই কারসাজি চক্রের সঙ্গে নাম উঠে আসছে সাকিব আল হাসানের। সংশ্লিষ্টদের তথ্য মতে এই চক্রের মুল হোতা আবুল খায়ের। যিনি শেয়ার বাজারে পরিচিত হিরু নামে। তিনি ছাড়াও চক্রের সঙ্গে জড়িত রয়েছেন হিরুর বাবা, বোন এবং স্ত্রী। তথ্য মতে, আবুল খায়ের ও তার সহযোগীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে সিরিয়াল ট্রেডিং এর মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার মুল্য বাড়িয়েছেন ৬০ শতাংশ। এতে চলতি বছরের ২৯ মার্চ থেকে ২৪ এপ্রিলের মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম ৩৪ টাকা থেকে বেড়ে ৫৪ টাকায় দাঁড়ায়।আর এই সময়টাতে সাকিব আল হাসান কমদামে আইপিডিসির ১১ লক্ষ শেয়ার ক্রয় করেন। যা পরবর্তীতে দাম বাড়লে নিজের বিও একাউন্ট ব্যবহার করে বিক্রি করে দেন।আপাতত এই প্রক্রিয়া স্বাভাবিক মনে হলে ও বিএসইসি বলছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ানো হয়েছে নিজেদের মধ্যে আন্তলেনদেন করে, যা আইনত নিষিদ্ধ। তবে এই কারসাজিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে হিরু এবং তার পরিবার। তারা ১ কোটি ৩৭ লাখ শেয়ার ক্রয় করেছে কম দামে।বেশি দামে বিক্রি করেছে প্রায় ১ কোটি ৪ লাখ শেয়ার। এই সময়ের মধ্যে হিরু এবং তার সহযোগীরা সর্ব সাকুল্যে প্রায় বিশ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে।আইন লঙ্ঘন করে এমন অবৈধ শেয়ার লেনদেন করায় বিএসইসি আবুল খায়ের ও তার সহযোগিদের ১ কোটি ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে।তবে কোন শাস্তিমুলক ব্যবস্থার আওতায় পড়েননি সাকিব আল হাসান। জানা যায়নি এসময়টাতে সাকিবের আর্থিক লাভের পরিমান কত ছিল।এর আগে সম্প্রতি ফরচুন সুজ, বিডিকম অনলাইন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের শেয়ার নিয়ে হওয়া কারসাজিতেও জড়িয়েছিল মোনার্ক হোল্ডিংসের নাম।মোনার্ক হোল্ডিংস ২০২০ সালের ১৯ অক্টোবর ব্রোকারেজ হাউজ হিসেবে যাত্রা শুরু করে। এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আল হাসান।আর ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরের স্ত্রী সাদিয়া হাসান। প্রশ্ন উঠেছে বারবার অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ আসলেও কেন সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা বিএসইসিএমন প্রশ্নের জবাবে সংস্থাটি জানায় একটি কোম্পানির শেয়ারের লেনদেনে অনেকেই জড়িত থাকে তবে সবাই একচোটিয়া অপরাধী নয়।সাম্প্রতিক ঘটনাগুলোতে সাকিবের যোগসাজশ থাকলে ও পাওয়া যায়নি কোন সুনির্দিষ্ট অভিযোগের প্রমান, তাই হয়নি কোন শাস্তি।উল্লেখ্য দেশের সংবাদ মাধ্যমে নানা অনিয়মের অভিযোগ সামনে আসলেও সাকিব নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের টি টুয়েন্টি বিশ্বকাপ মিশনে।গত দুই বছরের ধারাবাহিক ঘটনাগুলোতে এখনো পাওয়া যায়নি সাকিবের পক্ষ থেকে কোন মন্তব্য। তার প্রতিষ্ঠান বরাবর সকল অভিযোগ অস্বীকার করেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad