Ad

টিকেট ছাড়াই বিশ্বকাপ দেখার সুযোগ ফুটবল প্রেমীদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-197744-1667616701
Durbin News

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। কিন্তু তার আগেই ফুটবল প্রেমীদের জন্য রয়েছে এক অভাবনীয় সুখবর। কাতারে অনুষ্ঠিত আসন্ন ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টিকিট ছাড়াই।আয়োজকরা জানিয়েছেন, যে সকল সমর্থকরা বিদেশ থেকে বিশ্বকাপ চলাকালীন সময়ে কাতারে আসবেন তাদের জন্য টিকিট বাধ্যতামূলক নয়। আগামী ২ ডিসেম্বর থেকে টিকিট ছাড়াই খেলা দেখার সুযোগ রয়েছে। তবে টিকিটবিহীন ভক্তরা ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশ করতে পারবেন।এক্ষেত্রে সমর্থকদের অবশ্যই একটি হায়া কার্ড বানাতে হবে। এটি টুর্নামেন্ট আইডেন্টিফিকাশন ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। এই কার্ডটি থাকলে সমর্থকদের খেলা দেখার জন্য কোন টিকিটের প্রয়োজন পড়বে না।গত ৩রা নভেম্বর এক অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি জানিয়েছেন এসব কথা।এ ঘোষণার পরই টিকিটবিহীন সমর্থকরা হায়া প্ল্যাটফর্ম বা হায়া মোবাইল এ্যপের মাধ্যমে কার্ডের আবেদন করা শুরু করেন। যাদের কাছে হায়া কার্ড থাকবে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে অবস্থান করতে পারবেন।বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের স্বাস্থ্য নিয়েও যত্নবান আয়োজকরা। আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র ইউসেফ আল মাসলামানি এক বার্তায় বলেন, ফুটবলপ্রেমীরা ১৬০০০ নম্বরে ফোন করে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে দেশটিতে আগে থেকেই কোভিড সংক্রান্ত বিধি নিষেধ শিথিল করেছে। ১ নভেম্বর থেকে কাতারে প্রবেশ করতে কোভিড পরীক্ষার রিপোর্ট প্রয়োজন পড়ছে না। একই সাথে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাও থাকছে না।এবার প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশটি পুরো সাজ সাজ রবে মুখোরিত হয়ে আছে। বিশ্বকাপ উপলক্ষ্যে দেশটিতে প্রায় দেড় মিলিয়নের কাছাকাছি সমর্থকদের খেলা দেখতে আসার সম্ভাবনা রয়েছে।বিশ্বকাপ ঘিরে সব চেয়ে বেশি চাহিদা রয়েছে বাসস্থানের। চাপ সামাল দিতে হোটেল, অ্যাপার্টমেন্ট, ক্রুজ শিপ এবং ক্যাম্পসাইটের ব্যবস্থা করেছে আয়োজক দেশে।তবে সেগুলো পর্যাপ্ত নয়। ইতিমধ্যে সমর্থকদের অনুরোধ করা হয়েছে, কাতারের প্রতিবেশী দেশগুলোতে থাকতে। সেখান থেকেই খেলা দেখার জন্য যাতায়াত করতে বলা হয়েছে।এক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সহজ করতে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। দর্শকদের পরিবহনের জন্য আশেপাশের দেশগুলোতে চলাচল করবে অতিরিক্ত ফ্লাইট।গ্রুপ পর্বের ৩২ টি দেশের খেলা শেষ হবার পর যখন ১৬ টি দেশের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে, তখন থেকে ছোট শহর গুলোর উপর চাপ কমতে থাকবে। নক আউট পর্ব শুরু হবে ৩ ডিসেম্বর থেকে এবং ১৮ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।সুইজারল্যান্ডের পর কাতারই একমাত্র ক্ষুদ্র দেশ, যেখানে বিশ্বকাপের মতো বিশাল এ আয়োজন হচ্ছে। কাতারের রাজধানী দোহার থেকে আটটি স্টেডিয়ামে বাস ও মেট্রোতে করে পৌঁছানো যাবে। এছাড়াও কাতার এয়ারওয়েজ ইতোমধ্যে নিজেদের গ্রাহকদের জন্য বিমান পরিসেবা থেকে শুরু করে হোটেল, টিকিট সকল কিছুর ব্যবস্থা করেছে।আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীরও তোড়জোড় শুরু হয়েছে এখন থেকেই। অবকাঠামো তৈরীর পাশাপাশি ব্যাপক উচ্ছেদ অভিযানের খবরও এসেছে আন্তর্জাতিক গনমাধ্যমে।অবকাঠামো তৈরীতে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠে আসে কিছু গনমাধ্যমের প্রতিবেদনে। যদিও সেসব অস্বীকার করেছে আয়োজক দেশ কাতার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad