Ad

ছোট বাউন্ডারি পছন্দ না সুরিয়া কুমার যাদবের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

সময়ের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার সুরিয়া কুমার যাদব। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ভারতীয়। উইকেটের চারপাশে এমন সব শট খেলেন যা দেখে চোখ কপালে ওঠার উপক্রম। ক্রিকেটীয় ব্যাকরণকে বুড়ো আঙুল দেখিয়ে অবাক করছেন ক্রিকেট অনুরাগীদের। ব্যাটারের জন্য ছোট মাঠকে ভাবা হয় আশীর্বাদ হিসেবে। মজার বিষয় হল সুরিয়ার জন্য নাকি ছোট নয় বরং বড় মাঠেই সুবিধা হয় বেশি। এক পঞ্জিকা বর্ষে যেকোনো ফরম্যটেই ১ হাজার রান করা কঠিন কিছু। টি-টোয়েন্টিগে আরো বেশি চ্যালেঞ্জিং। তবে ভারতের এই ক্রিকেটার ইতিমধ্যে করে ফেলেছেন সেই রেকর্ড। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের পর এখনো পর্যন্ত দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি অর্জন করেছেন সুরিয়া। রিজওয়ান ২০২১ সালে ২৯ ম্যাচ খেলে করেছিলেন ১৩২৬ রান। চলতি বছর এখনো অবধি সুরিয়ার ব্যাটে এসেছে ২৮ ম্যাচে ১০২৬ রান। ৯ ফিফটি আর ১ সেঞ্চুরিতে ৪৪.৬০ গড়ে এই রান করেছেন তিনি। যেখানে স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ১৮৬.৫৪!৫৯ ছক্কা নিয়ে চলতি বছর সবার উপরে আছেন এই ভারতীয়। তার চাইতে বেশি চারও মারতে পারেনি কেউ, সুরিয়া কুমার চার হাঁকিয়েছেন ৯৩ টি। চলতি বিশ্বকাপেও দারুণ ছন্দে আছেন তিনি। ৫ ম্যাচে ৭৫ গড়ে প্রায় দুইশো ছুঁইছুঁই স্ট্রাইক রেটে এই তারকার রান ২২৫। ইতোমধ্যে তার নামের পাশে রয়েছে তিন তিনটি ফিফটি। বড় বাউন্ডারি সীমানার জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ার মাঠগুলো, সেখানেও দাপট দেখাচ্ছেন সুরিয়া। ২৫ চারের সাথে তার ব্যাটে এই টুর্নামেন্টে এসেছে ৮ ছক্কা। সেমিফাইনালে ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ মাধ্যমে কথা বলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে সুরিয়া কুমারের ছোট বাউন্ডারিতে অস্বস্তির কথা তুলে ধরেন রোহিত। মূলত বড় মাঠে ফাঁকা জায়গা বেশি থাকে বলে শট খেলতে সুবিধা হয় সুরিয়ার।এ নিয়ে রোহিত বলেন, ' বড় মাঠে খেলতে সে পছন্দ করে। ছোট মাঠে অতটা স্বস্তিতে খেলতে পারে না। আমাকে সে নিজেই বলেছে ছোট বাউন্ডারি তার পছন্দ নয়। আসলে ছোট মাঠে তার গ্যাপ খুঁজে পেতে কষ্ট হয়, বড় গ্যাপে তার স্বস্তি। তার শক্তির জায়গাও এটি।'পরিস্থিতি যেমনই হোক শক্ত হাতে চাপটা প্রতিপক্ষের দিকে ঠেলে দিতে দারুণ কার্যকর ৩২ বছর বয়সী এই ব্যাটার। চলতি বিশ্বকাপেই আছে এর উদাহরণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত, সেখান থেকে রাবাদা, নরকিয়াদের সামলে সুরিয়া খেলেন ৪০ বলে ৬৮ রানের ইনিংস। যদিও তার এমন ইনিংসের পরও ৫ উইকেটে হেরেছিল ভারত। সুরিয়াকে মূল্যায়ণ করতে গিয়ে অধিনায়ক রোহিত যেমনটা বলছিলেন, '১০ রানে ২ উইকেট হোক কিংবা ১০০ রানে ২ উইকেট, সে এভাবেই ইতিবাচক আর আগ্রাসী খেলতে পছন্দ করে। এদিকে সুরিয়া কুমারকে সম্প্রতি ডাকা হচ্ছে ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে। এই নামে মূলত বিশ্ব ক্রিকেটে পরিচিত একজনই। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। তবে ডি ভিলিয়ার্স নিজেও বলছেন সুরিয়া যে ছন্দে আছেন তা ধরে রাখতে পারলে ৫-১০ বছর পর ক্রিকেট ইতিহাসের সোনালী পাতায় তার নাম লেখা থাকবে। জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ বলে খেলা অপরাজিত ৬১ রানের ইনিংসের পর ভারতীয় এই তারকাকে নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি বলে অভিহিত করেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। বিশ্বকাপ শুরুর আগেই তাকে এবি ডি ভিলিয়ার্সের সাথে তুলনা করেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংও।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad