Ad

মেক্সিকো কে হারিয়ে শেষ ষোলোর আশায় আর্জেন্টিনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-11_693871dd-ec44-4ec7-af41-51b29ec37258_2022_11_22T101210Z_412605740_UP1EIBM0SC71I_RTRMADP_3_SOCCER_WORLDCUP_ARG_SAU_REPORT
Durbin News

মেক্সিকো কে দুই শুন্য গোলে হারিয়ে বিশ্বকাপে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে খাদের কিনারে থাকা আর্জেন্টিনার বাঁচা মরার ম্যাচে মেসি ম্যাজিকে জয় তুলে নিয়েছে লিওনেল স্কোলানির শিষ্যরা।আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প ছিল না লিওনেল মেসিদের। তাই স্বাভাবিভাবেই মেসির উপর প্রত্যাশা ছিল পাহাড়সম। সেই প্রত্যাশার প্রতিদান দিয়েছেন দৃষ্টিনন্দন এক গোলের মাধ্যমে।মেক্সিকোর রক্ষণ ভাগ ভেদ করা যখন দুঃসাধ্য মনে হচ্ছিল, তখন দুর্দান্ত এক গোল করে দলকে চাঙ্গা করে তোলেন লিওনেল মেসি। এর পরেই ছন্দ ফিরে পায় ম্যাচের শুরু থেকেই ধুঁকতে থাকা আর্জেন্টিনা।এর পরেই ম্যাচের প্রায় শেষ দিকে মেসির দুর্দান্ত এক পাস থেকে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল তুলে নেন এনজো ফার্নান্দেস। আর এতেই জয় নিশ্চিত হয় আর্জেন্টাইনদের।এ জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপের সপ্ন বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। তবে ড্র করলেও সুযোগ থাকবে শেষ ষোলোতে ওঠার।মেক্সিকোর বিপক্ষে ক্লিনিক্যাল পারফরম্যান্স এর জন্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লিওনেল মেসি। বিশ্বকাপে ২১ ম্যাচে মোট ৮ গোল করে দিয়েগো মারাদোনার রেকর্ডে ভাগ বসিয়েছেন ৭ বারের ব্যালন জয়ী এ তারকা।সৌদি আরবের কাছে নাকানি চুবানি খাওয়ার পর একাদশে ৫টি পরিবর্তন এনে দল নামান লিওনেল স্কালোনি। নিকোলাস ওতামেন্দিকে রেখে পুরো রক্ষণভাগের খেলোয়াড় বদলে ফেলেন আর্জেন্টাইন কোচ।গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস আকুনিয়া মিলে সামলেছেন রক্ষণভাগের দায়িত্ব । লিয়ান্দ্রো পারেদেস ও পাপু গোমেস এর পরিবর্তে মাঝমাঠে আসেন গুইদো রদ্রিগেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে তারাও হতাশ করেছেন প্রথমার্ধে। ম্যাচের প্রথমার্ধে বিবর্ণ, ছন্দহীন ও দৃষ্টিকটুভাবে ভুল পাসে একের পর এক ভুল করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। দুই দলই কিছুটা শারীরিক ফুটবল খেলতে চাওয়ায় বারবার ফাউলে গতি হারিয়েছে খেলা।তবে ম্যাচের নবম মিনিটে মেক্সিকোর গোলের সুযোগ এলেও সেটি মিস করেন মেক্সিকান ফুটবলার লুইস চাভেজ।ম্যাচের ৩২ মিনিটে সুযোগ আসে আর্জেন্টিনার ও। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে রদ্রিগো ডি পলকে ফাউল করে মেক্সিকো এবং এতে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিন্তু সে সুযোগ ও কাজে লাগাতে পারেননি লিও মেসিরা।এরপরে ম্যাচের ৪০ মিনিট ও ৪৪ মিনিটে দারুন সুযোগ থাকলেও সেটি মিস করে দি মরিয়া ও মার্টিনেজ রা। এর ফলে গোলশূন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ছন্দ ফেরে রদ্রিগেজ, মার্তিনেজ ও মন্তিয়েলকে তুলে এনজো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেস ও নাহুয়েল মলিনাকে নামিয়ে। গোলের জন্য আর্জেন্টিনার অপেক্ষায় ফুরায় এর কয়েক মিনিট পরেই।ম্যাচের ৬৪ মিনিটে জাদুকরী এক কিকে মেক্সিকোর তিন-চারজন খেলোয়াড়ের জটলার ফাঁক দিয়ে গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে দেশের জার্সিতে এ নিয়ে ১৬৭ ম্যাচে ৯৩ গোলের মালিক হয়েছেন তিনি। মেসির গোলের পর ছন্দ ফিরে পায় আর্জেন্টিনা। যে কারণে শেষের ১৫ মিনিট মেক্সিকোর অর্ধেই আক্রমণ হয়েছে একের পর এক । এবং ৮৭ মিনিটে এসে দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad