Ad

খুলে দেয়া হয়েছে নায়াগ্রার নীচে ১০০ বছরের বেশি পুরনো সুড়ঙ্গ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর জলপ্রপাতের নিচে আছে এক শত বর্ষী সুড়ঙ্গ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য পুনরায় উন্মোচন করে দেয়া হয়েছে এটি। এখন এর মাধ্যমে নতুন রুপে জলপতনের দৃশ্য উপভোগ করতে পারছেন ভ্রমনকারীরা।জলপ্রপাতের নিচে থাকা সুড়ঙ্গটি লম্বায় আট মিটার এবং ৬ মিটার চওড়া। কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি রয়েছে সেদিক দিয়েই রয়েছে এর প্রবেশ পথ। প্রায় দুই হাজার দুইশো ফুট দীর্ঘ এটি। এখন পর্যটকদের একটি কাচের লিফটে করে সুড়ঙ্গ মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে অন্য আরেকটি লিফটে করে এর ১৮০ ফুট গভীরে নিয়ে গেলে একটি বিদ্যুৎ কেন্দ্রে পৌছে সবাই। সুড়ঙ্গটি মূলত এই বিদ্যুৎ কেন্দ্রেরই অংশ। জলপ্রপাতের নিকট জলশক্তি উৎপাদনের জন্যই ১৯০৫ সালে বিদ্যুৎকেন্দ্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার। প্রায় ৪ বছর ধরে কয়েক হাজার কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলেই এর নির্মাণ কাজ শেষ হয়। সুড়ঙ্গের শেষ সীমায় পৌছানোর জন্য প্রায় আধা কিলোমিটারেরও বেশি সুদীর্ঘ পথটি হেটে পার হতে হয় পর্যটকদের। তবে এর মাঝে ক্লান্তি দূর করার জন্য সুড়ঙ্গ পথের মাঝে কিছু দূর অন্তর অন্তর রয়েছে বসার জন্য বেঞ্চে। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে পৌছালেই নায়াগ্রা জলপ্রপাত খুব নিকট থেকে দেখতে পায় দর্শনার্থীরা।২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম তৈরী করা হয়েছে এর শেষ প্রান্তে। ফলে এখানে দাঁড়িয়ে পর্যটকরা জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারে।এছাড়াও একটি লাইট অ্যান্ড সাউন্ড শো-র আয়োজনও করা হয়েছে এখানে। এতে বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত ইতিহাসের ব্যপারেও জানতে পারে ভ্রমনকারীরা। রাতের বেলায়ও এখানে অবস্থান করতে পারেন পর্যটকরা। এতে করে সুড়ঙ্গ থেকে রাতের নায়াগ্রার ভিন্ন সৌন্দর্য দেখার সুযোগ পায় তারা।ঐতিহাসিক সুড়ঙ্গটি পর্যটকদের দেখানোর জন্যই মূলত সরকার আবারো এটিকে উন্মুক্ত করে দিয়েছে। সকাল,দুপুর এবং রাতের বেলা ভিন্ন ভিন্ন তিন রুপে প্রকাশ পায় নায়াগ্রার সৌন্দর্য। বছরে প্রায় তিন কোটি পর্যটক জমা হয় জলপ্রপাতের শোভা দেখার জন্য। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই জলপ্রপাতের কাছেই রয়েছে স্কাইলেন টাওয়ার, যা প্রায় ৮০০ ফুট উঁচু। এখানে দাড়িয়ে উপর থেকেও এর সৌন্দর্য দেখতে পারে ভ্রমনকারীরা।প্রতি সেকেন্ডে প্রায় ১৫ লাখ গ্যালন পানি নিচে পড়ে। জলপ্রপাতের কানাডিয়ান অংশে ২ মিলিয়ন এবং আমেরিকান অংশে ২.৪ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই জলস্রোতের দ্বারা।পূর্বে দুইবার এই জলপ্রপাত শুকিয়ে গিয়েছিলো। ১৮৪৮ সালে প্রাকৃতিক কারণে শুকিয়ে গেলেও ৩০ ঘন্টা পরই তা আবার পূর্বাবস্থায় ফিরে আসে। কিন্তু ১৯৬৯ সালে মার্কিন সরকার ৬০০ ফুট লম্বা বাঁধ তৈরি করে এর জলস্রোত বন্ধ করে দেয়। ২৭ হাজার ৮০০ টন পাথর ও মাটি দিয়ে তৈরি করা হয়েছিলো এই বাঁধ।মূলত নায়াগ্রা তলদেশের ভৌগোলিক ও সেখানকার পাথরের গঠন সম্পর্কিত গবেষণা কাজের জন্যই কৃত্রিম উপায়ে শুকানো হয়েছিল এটি।তাছাড়াও আমেরিকান অংশে শত বছরের একটি পুরোনো পদচারী সেতু মেরামতের জন্য আবারো একে কিছুদিনের জন্য শুকিয়ে ফেলতে চায় রাজ্য প্রশাসন। প্রায় আড়াই কোটি ডলার বেশি প্রয়োজন হবে এই কাজে। বর্তমানে অর্থের যোগানে ব্যাস্ত রাজ্য সরকার। এছাড়াও নায়াগ্রায় পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে সিটি ক্রুজ,স্কাইহুইল এবং রোমাঞ্চকর অ্যারো কার। এটি মূলত একটি অ্যান্টিক কেবল কার, যা ১০ মিনিটের একটি রাইড দেয় ভ্রমনকারীদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad